আন্তর্জাতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট নতুন নথিতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত তথ্য পাওয়া গেছে। নথিতে দাবি করা হয়েছে, বিল গেটস রুশ তরুণীদের সাথে সম্পর্কের জেরে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং এপস্টেইন গোপন চুক্তির মাধ্যমে তাঁর ওষুধের ব্যবস্থা করতেন। বিল গেটসের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ‘পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। উল্লেখ্য, ৩০ লাখ পৃষ্ঠার এই নতুন তথ্যভাণ্ডারে বিশ্বের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম ও কার্যক্রমের বিবরণ উঠে এসেছে, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।