বিনোদন

এপস্টেইনের সাথে সম্পর্ক অস্বীকার জিজি হাদিদের

বিনোদন ডেস্ক : জেফরি এপস্টেইন-সংক্রান্ত ফাঁস হওয়া নথিতে নিজের নাম জড়িয়ে যাওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিশ্বখ্যাত সুপারমডেল জিজি হাদিদ। ইনস্টাগ্রামে এক ভক্তের মন্তব্যের জবাবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে তাঁর কোনোকালেই কোনো পরিচয় বা যোগাযোগ ছিল না। জিজি বলেন, “কাউকে কখনো দেখেননি, অথচ সেই ব্যক্তি আপনার সম্পর্কে কথা বলছে—এটি অত্যন্ত ভয়ংকর একটি বিষয়।”

জিজি হাদিদ জোর দিয়ে বলেন, “আমি জীবনে কখনো ওই দানবের (এপস্টেইন) সঙ্গে দেখা করিনি।” তাঁর ধারণা, এপস্টেইন নিজের প্রভাব খাটিয়ে এবং মানুষের ক্যারিয়ার গড়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের প্রভাবিত করার চেষ্টা করতেন, যার ফলে অনেকের নামই অনিচ্ছাসত্ত্বেও তাঁর নথিতে উঠে এসেছে। এত দিন চুপ থাকার কারণ হিসেবে জিজি জানান, তিনি চাননি তাঁর বক্তব্যের কারণে মূল ভুক্তভোগীদের গল্প থেকে জনমানুষের মনোযোগ সরে যাক।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নথিতে ২০১৫ সালের একটি ই-মেইল আদান-প্রদানে জিজি ও তাঁর বোন বেলা হাদিদের নাম পাওয়া যায়। সেখানে জনৈক ব্যক্তি হাদিদ বোনদের সাফল্য নিয়ে প্রশ্ন তুললে এপস্টেইন কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। জিজি দাবি করেছেন, এই ধরনের নথিতে নাম জড়িয়ে যাওয়া তাঁর জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

৩০ বছর বয়সী এই মডেল নিজের পারিবারিক পটভূমি নিয়ে বলেন, তিনি সুবিধাপ্রাপ্ত পরিবেশে বড় হলেও তাঁর বাবা-মা তাঁকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছেন। ২০১২ সালে বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে নিজের যোগ্যতায় ক্যারিয়ার গড়ে তুলেছেন বলে তিনি উল্লেখ করেন।

Related News

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

আড়াই কোটি রুপির সিনেমার আয় ৫৯ কোটি, বক্স অফিসে চমক ‘প্রেমাদা ওরালি’র

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।

‘গেম অব থ্রোনস’, বডি ডাবল ও হলিউডের ক্ষমতার রাজনীতি

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, কাজ করছেন হংসল মেহতার ওটিটি সিরিজে

দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।

কাস্টিং কাউচ ও সাবেক প্রেমিকের নির্যাতন নিয়ে মুখ খুললেন নীতি টেলর

ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।

Search