শুটিংয়ে গিয়ে বগুড়ায় অভিনেতা সোহেল খানের মৃত্যু
নসিব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন ৬৬ বছর বয়সী অভিনেতা সোহেল খান। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিনোদন: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। একসময় কাস্টিং কাউচের শিকার হওয়ার পাশাপাশি সাবেক প্রেমিকের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।
চরিত্র পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব
সাক্ষাৎকারে নীতি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন। তখন মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার প্রথম সিনেমার পরিচালক পরবর্তী সময়ে তাকে আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।
তবে সেই প্রস্তাবের সঙ্গে অপ্রত্যাশিত শর্ত জুড়ে দেওয়া হয় বলে জানান অভিনেত্রী। নীতির ভাষ্য অনুযায়ী, ফোনে ওই পরিচালক তাকে বলেন, নতুন ছবিতে চরিত্রটি পেতে হলে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে।
এমন প্রস্তাবে হতবাক হয়ে গিয়েছিলেন নীতি। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝতে না পেরে ফোন কেটে দেন এবং পরিচালকের নম্বর ব্লক করে দেন। এরপর ঘটনাটি মাকে জানাতে ফোন করেন তিনি।
নীতি বলেন, ওই পরিচালক বয়সে অনেক বড় ছিলেন। এর আগে তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছেন তিনি। কিন্তু কখনো ভাবেননি, ওই ব্যক্তি তার কাছেও এমন দাবি জানাবেন।
কাস্টিং কাউচের অভিজ্ঞতার পাশাপাশি সাবেক প্রেমিকের সঙ্গে বিষাক্ত সম্পর্কের কথাও তুলে ধরেন নীতি টেলর। অভিনেত্রীর দাবি, ওই সম্পর্কে তাকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক সহিংসতারও শিকার হতে হয়েছিল।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নীতি বলেন, তার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে তার শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন। তার আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সাবেক প্রেমিকের জন্মদিনের এক রাতে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীতিকে চড় মারেন। সেই ঘটনার পরই সম্পর্কটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।
বহু বছর পর অতীতের এই অভিজ্ঞতাগুলো প্রকাশ্যে বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি নীতি। তার বক্তব্যে উঠে এসেছে, ক্যারিয়ারের শুরুর দিকে অনাকাঙ্ক্ষিত প্রস্তাবের মুখোমুখি হওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কে নির্যাতন সহ্য করার কঠিন সময়ের কথা।
নসিব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন ৬৬ বছর বয়সী অভিনেতা সোহেল খান। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে কোরীয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই এটি রেকর্ড গড়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
