বাংলা

ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও ঐতিহ্য রক্ষার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি

ছবি: সংগৃহীত

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট প্রতিনিধি।

শিশু ফাতেমার আশ্রয়স্থল ছিল মাজার। মানসিক ভারসাম্যহীন মায়ের হাত ধরেই চলছিল বেঁচে থাকার নিত্যদিনের সংগ্রাম। এমন অযত্ন অবহেলিত ফাতেমার জীবনে ঈদের আনন্দ আসতো প্রতিবেশীদের হাত ধরে। অনাথ ফাতেমার জীবনে মানুষের দান করা নতুন জামার আনন্দে এবারও ঈদ কেটেছে। তবে শেষবারের মতো। এক কুমিরের ভয়াল থাবা কেড়ে নিয়েছে ছোট্ট ফাতেমার জীবন। সোমবার রাত সাড়ে আটটার দিকে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের দিঘিতে গোসল করতে নামে ফাতেমা। অন্ধকার রাতে ওৎ পেতে থাকা কুমিরটি মুহূর্তেই তাকে টেনে নিয়ে যায় অতল গভীরে। চিৎকার শোনার পর মাজার কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এরপর চারটি নৌকা নিয়ে সারারাত চলে রুদ্ধশ্বাস তল্লাশি। অবশেষে মঙ্গলবার ভোর চারটা চল্লিশ মিনিটে উদ্ধার হয় ফাতেমার নিথর দেহ। স্থানীয়রা জানান, ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন এবং তার পিতৃ পরিচয়ও কারো জানা ছিল না। সমাজের দয়া আর ভালোবাসায় বড় হয়ে উঠছিল শিশু ফাতেমা। কিন্তু তার এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকি করেন। তবে এই মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ক্ষোভের আগুন জ্বলছে। স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় কোন নিরাপত্তা বেষ্টনি বা সতর্কবার্তা না থাকায় এর আগেও অনেকবার কুমিরের হামলায় আহত ও নিহত হয়েছেন অনেকেই। কিন্তু এক শ্রেণীর মাজার প্রেমী ও ভক্তদের কারণে প্রশাসন তেমন শক্ত অবস্থানও নিতে পারেনি। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত আশ্বাস দিয়েছেন, মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিঘিতে কুমির রাখার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

যে অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা হয়েছে এটা আসলেই বেদনাদায়ক। আমরা মর্মাহত। তবে মর্মাহত এই কথা বলেই পার পাওয়ার সুযোগ নেই। এর দায় আমাদেরকে নিতে হবে। আমরা যারা জনপ্রতিনিধি আছি। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এখানে আমরা উপস্থিত হয়েছি। ডিসি মহোদয় এসেছেন, এসপি মহোদয় এসেছেন। ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়, এজন্য স্থায়ী এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এটা সত্য যে, ইতিহাস ঐতিহ্য রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে মানুষের নিরাপত্তাটা আরও বেশি জরুরি বলে মনে করি। এজন্য সমন্বয়ের মাধ্যমেই এক্সপার্ট যারা আছে, বন বিভাগ আছে, প্রশাসন আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যাতে করে এই ধরনের ঘটনা ধারাবাহিকভাবে আমাদের এখানে না ঘটে।

তবে এই আশ্বাস ফাতেমাকে আর ফিরিয়ে দেবে না। ছোট্ট ফাতেমার নিথর দেহ যেন সমাজকে এই নির্মম সত্যটাই বুঝিয়ে দিয়ে গেল। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ হলেও ঐতিহ্য রক্ষার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।

Related News

বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: ড. খলিলুর রহমানের হাত ধরে নতুন দিগন্ত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ১৯৮৬ সালের পর চার দশক পর এই ঐতিহাসিক অর্জন নিয়ে বিশেষ সম্পাদকীয়।

বরিশালে বাড়ছে এইডস রোগী , বেশির ভাগই সম’কা’মী

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে এইচআইভি আক্রান্ত রোগী। ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণে ১৫ থেকে ৪০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

বরিশাল আদালতে ১৫ দিনের ভোকেশনাল ছুটি শুরু, বন্ধ ৪৭ কোর্টের কার্যক্রম

বরিশালসহ সারা দেশে দেওয়ানি আদালতে শুরু হলো ১৫ দিনের নতুন ভোকেশনাল ছুটি। নতুন নিয়মে জুন ও ডিসেম্বরে দুবার মিলবে এই ছুটি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

ঈদের ছুটি শেষে বাস ও লঞ্চে উপচে পড়া ভিড়, বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ও কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে বরিশালের বাস টার্মিনাল ও লঞ্চঘাটে। প্রশাসনের নজরদারির অভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও সুশাসনের সুফল: স্বস্তির জনজীবন ও নিরাপদ বাংলাদেশ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বিশেষ সম্পাদকীয় কলাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ যাতায়াত এবং গরুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপের বিশ্লেষণ ও ঈদ শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা: আত্মশুদ্ধি ও মানবতার জয়গান

কুরবানির মূল চেতনা লুকিয়ে আছে ইসলামের মহান নবী হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর এক অবিস্মরণীয় ত্যাগ ও পরীক্ষার মধ্যে। মহান আল্লাহর নির্দেশে নিজের প্রিয়তম পুত্রকে কুরবানি করার যে চরম সিদ্ধান্ত হযরত ইব্রাহিম (আ.) নিয়েছিলেন, এবং পিতার সিদ্ধান্তে পুত্র হযরত ইসমাইল (আ.) যেভাবে হাসিমুখে আত্মসমর্পণ করেছিলেন—তা পৃথিবীর ইতিহাসে আনুগত্য ও ত্যাগের এক অতুলনীয় দৃষ্টান্ত।

ব্লু-ইকোনমি ও জ্বালানি নিরাপত্তা: সমুদ্রের জট খোলার চ্যালেঞ্জ ও আগামীর রূপরেখা

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। পিএসসি ২০২৬ সংশোধন, জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষার ওপর বিশেষ সম্পাদকীয় কলাম।

অস্তিত্ব সংকটে চামড়াশিল্প: ‘চামড়া বোর্ড’ গঠন ও পাচার রোধের দাবি

ইআরএফ মিলনায়তনে চামড়াশিল্পের সংকট উত্তরণে সেমিনার। পোশাক খাতের সঙ্গে প্রণোদনার বৈষম্য ও সীমান্ত দিয়ে চামড়া পাচারের অভিযোগ। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

Search