ফিচার

মাঠে একাই ফুটবল নিয়ে মেতে উঠল বুনো হাতি!

ফিচার: কখনো বুনো হাতির ফুটবল খেলার দৃশ্য দেখেছেন? প্রকৃতির বিশাল আকৃতির এই বন্য প্রাণীটিকে সচরাচর গম্ভীর মেজাজে দেখা গেলেও সম্প্রতি ভারতের আসাম রাজ্যে ঘটে যাওয়া এক ব্যতিক্রমী ঘটনা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সবুজ মাঠে একটি বুনো হাতির মনের সুখে ফুটবল খেলার একটি মনোমুগ্ধকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, ভারতের আসামের গোলাঘাট জেলার নুমালাইগড় বোগিঢালা এলাকার একটি খোলা মাঠে একটি বুনো হাতি ফুটবলে মেতে উঠেছে। হাতিটি কখনো শুঁড় দিয়ে বল গড়িয়ে নিয়ে যাচ্ছে, কখনো বা তাতে সজোরে লাথি মারছে। আবার শুঁড় দিয়ে বল আটকে রেখে মাঠের এদিক-সেদিক ছোটছুটি করতেও দেখা যায় তাকে। খেলার একপর্যায়ে বলটি দূরে চলে গেলে কয়েকজন স্থানীয় মানুষ সেটি ধরতে এগিয়ে আসেন। দেখে মনে হচ্ছিল তাঁরাও হয়তো হাতিটির সঙ্গে খেলায় অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু হাতিটি বল ছাড়তে একদমই নারাজ! উল্টো বলের দখল ধরে রাখতে সে আরও জোরে দৌড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত জয়ী হয়ে শুঁড় দিয়ে বল জড়িয়ে আবার আপন মনে খেলা চালিয়ে যায়। উপস্থিত দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে হাতির এই কৌতুকপূর্ণ ও আনন্দদায়ক ফুটবল খেলা উপভোগ করেন।

অনেকেই বুনো হাতির এমন বিরল ও আনন্দময় মুহূর্তটি ক্যামেরা বন্দি করেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় দারুণ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে। নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্সে নানা ধরনের মজার মন্তব্য করেছেন। কেউ কেউ তো বিস্ময় প্রকাশ করে লিখেছেন—‘এটা কি সত্যিই কোনো বুনো হাতি?’ আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘খেলো ভারত!’ সব মিলিয়ে হাতির এই ফুটবল খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।

Related News

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দৈনিক সর্বোচ্চ ৩৫০০ পর্যটকের যাতায়াত সীমা

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ। পরিবেশ সুরক্ষায় প্রতিদিন সর্বোচ্চ ৩,৫০০ পর্যটক ও ১০০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার।

সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল ল্যাব, বিশেষ প্রশিক্ষণ ও স্বতন্ত্র পুলিশ ইউনিট গঠন সরকারের

সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।

অনলাইন ভ্রমণ ম্যাপে সহজেই তৈরি করুন আপনার ব্যক্তিগত বাংলাদেশ ভ্রমণচিত্র

আনসিন বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ৬৪ জেলার ভ্রমণ হিসাব নিয়ে তৈরি করুন আপনার ব্যক্তিগত বাংলাদেশ ভ্রমণ ম্যাপ। ফিচার ও লাইফস্টাইল সংবাদ।

জলপ্রপাতের আড়ালে হারিয়ে যাওয়া প্রাণভুবন

পর্যটকদের ভিড় পেরিয়ে রাতের মাধবকুণ্ডে দেখা মেলে দুর্লভ বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের। মাধবকুণ্ডের পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে বিশেষ ফিচার প্রতিবেদন।

ঐতিহ্য থেকে আধুনিক ফ্যাশন চুলের সাজে বেণির যুগান্তর

সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বেণি এখন আধুনিক ফ্যাশনেরও অন্যতম ট্রেন্ড। চেহারার গঠন ও পোশাক অনুযায়ী কেমন বেণি মানানসই, জেনে নিন বিস্তারিত।

বরইগাছের ডালে জলপাই-পিঠ তুলিকার সেই সকাল

শীতের পরিযায়ী পাখি জলপাই-পিঠ তুলিকা বা মুচাসীর চমৎকার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। জেনে নিন এর অজানা তথ্য।

অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে উন্মোচিত হলো আইফোন ১৮ প্রো ও ফোল্ডেবল ডুয়ো

নতুন সিইও জন টার্নাসের হাত ধরে অ্যাপল আনল আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স এবং প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুয়ো। প্রি-অর্ডার শুরু ১২ সেপ্টেম্বর।

পরিবার নিয়ে ৮ দিনের রঙিন সুইস অ্যাডভেঞ্চার: জেনেভা থেকে জুরিখ

দুই সন্তানকে সঙ্গে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা, ইন্টারলাকেন, লুসার্ন ও জ্যুরিখ ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে একটি আকর্ষণীয় ভ্রমণকাহিনি।

Search