শিক্ষা

বরিশাল বিভাগের ৬ হাজার ২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ২৭ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী রয়েছে।

মো : জিয়াউদ্দিন বাবু

এসব বিদ্যালয় মনিটরিংয়ের জন্য রয়েছে ৬টি জেলা এবং ৪২টি উপজেলা পর্যায়ের শিক্ষা অফিস। এ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অফিস মিলিয়ে কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের মোট অনুমোদিত পদসংখ্যা ৩৮ হাজার ৯৫৩টি। এর মধ্যে কর্মরত আছেন ৩২ হাজার ৫০৪ জন; শূন্যপদের সংখ্যা ৬ হাজার ৪৪৯টি। শূন্যপদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংকট শিক্ষক পদে।

পরীক্ষণ বিদ্যালয়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ৩৭ হাজার ৯৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন ৩২ হাজার ৬৯ জন; শূন্যপদের সংখ্যা ৪ হাজার ৮৯২টি।

অপরদিকে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকের অনুমোদিত ৩০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৮ জন; শূন্য রয়েছে ১২টি পদ। অর্থাৎ পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকের মোট পদের ৪০ শতাংশই শূন্য।

প্রধান শিক্ষক পদে ৬ হাজার ২৪১ পদের বিপরীতে কর্মরত আছেন ২ হাজার ৯৯৯ জন; শূন্যপদের সংখ্যা ২ হাজার ২৪২টি। প্রধান শিক্ষক পদের প্রায় ৩৫.৭ শতাংশ শূন্য রয়েছে।

একইভাবে সহকারী শিক্ষক পদে ৩১ হাজার ৭০৭ পদের বিপরীতে কর্মরত আছেন ২৯ হাজার ৫২ জন; শূন্যপদের সংখ্যা ২ হাজার ৬৫৫টি। আবার মোট হিসাবের মধ্যে ১ হাজার ১৭ জন সহকারী শিক্ষক ‘চলতি দায়িত্ব’ হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের ৬টি জেলা এবং ৪২টি শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মোট ১ হাজার ৫টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫৩ জন; শূন্যপদের সংখ্যা ৫৫২টি।

হিসাব বলছে, উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের ২৫১টি পদের মধ্যে ১৩৫টি শূন্য। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ৬টি পদের মধ্যে ১টি শূন্য রয়েছে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ১২টি পদের মধ্যে ৪টি খালি। সহকারী মনিটরিং অফিসারের ৬টি পদের মধ্যে ৩টি শূন্য। সহকারী ইনস্ট্রাক্টর (রিসোর্স সেন্টার) পদে ৪১টির মধ্যে ৩৯টি পদ খালি, যা প্রশিক্ষণ কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলছে।

এছাড়া প্রশিক্ষণ ও বিশেষায়িত শিক্ষার ক্ষেত্রেও সংকট তীব্র। সাধারণ ইনস্ট্রাক্টর পদের ৭০টির মধ্যে ৩৪টি শূন্য। বিজ্ঞান ও চারু-কারু ইনস্ট্রাক্টর পদের প্রতিটিতেই সবগুলো পদই শূন্য। কৃষি ও শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর পদের ৫টির মধ্যে ৪টি করে শূন্য রয়েছে। কম্পিউটার সায়েন্স ইনস্ট্রাক্টরের ৫টির মধ্যে ৩টি পদ খালি। ফলে প্রায় সব শাখাতেই প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অফিস সহায়ক ও প্রশাসনিক সহায়তামূলক পদেও একই চিত্র দেখা গেছে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ১১৮টির মধ্যে ৮৯টি শূন্য। অফিস সহায়ক পদের ১১১টির মধ্যে ৯৭টি খালি। ক্যাশিয়ারের ৭টি পদের সবগুলোই শূন্য। হিসাব সহকারীর ৪১টির মধ্যে ২৬টি এবং ডাটা এন্ট্রি অপারেটরের ৪২টির মধ্যে ২২টি পদ খালি। ড্রাইভারের ৮টির মধ্যে ৭টি পদ শূন্য। এছাড়া মালি ও পরিচ্ছন্নতাকর্মীর ৬টি করে পদের সবগুলোই শূন্য।

Related News

কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিকে পরীক্ষা ফি চালু: শ্রেণিভেদে ৩০ থেকে ৫০ টাকা নির্ধারণের নতুন নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি শ্রেণির জন্য পরীক্ষা ফি নির্ধারণ করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আর্থিক চাপ মুক্ত করতে সাখাওয়াত হোসেনের এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত ও বিশ্লেষণ।

২০২৭ থেকে ৪ নতুন বিষয় ও জুলাই বিপ্লবের ইতিহাস: শিক্ষাক্রম সংস্কারে তারেক রহমান সরকার

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ ৪টি নতুন বিষয় বাধ্যতামূলক। ২০২৬ সালের এসএসসির ফল ২০ জুলাই। ২০২৭-এর এসএসসি শুরু ৭ জানুয়ারি। বিশেষ সম্পাদকীয়।

চীনে হোহাই ইউনিভার্সিটি স্কলারশিপের আবেদন

চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

চুয়েট ভর্তি পরীক্ষার আসন প্রতি লড়ছেন ১৫ জন

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা। ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিস্তারিত জানুন।

এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল: প্রতি আসনে লড়ছেন ৬০ জন পরীক্ষার্থী

ঢাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে লড়বেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

জাবি ভর্তি পরীক্ষা ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ju-admission.org ওয়েবসাইটে দেখুন বিস্তারিত

Search