রাজনীতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান: জুলাই থেকে চিকিৎসা ব্যয় অর্ধেক হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করতে চায়। আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু আর কারা নয়—সেটি সঠিকভাবে নির্ণয় করতে হবে”। বিরোধীদলের নেতিবাচক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, যে বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে ট্যাক্স কমানো হয় কিংবা মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, বিরোধীদল সেই জনবান্ধব বাজেটও মানতে নারাজ। তাদের মূল লক্ষ্য কেবল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা।

কক্সবাজারের সমাবেশে প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাম্প্রতিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ভোটের কালি শুকানোর আগেই বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করা হবে। শিক্ষার্থীদের রেজাল্ট অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে এবং গ্রামীণ মায়েদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বাজেটে অনেক ক্ষেত্রে ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। এর সুফল জুলাই মাস থেকেই জনগণ ভোগ করতে পারবে আগামী জুলাই মাস থেকে হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় বর্তমানে যা আছে তার অর্ধেকে নেমে আসবে। চিকিৎসা ব্যবস্থার ওপর আগের সরকারের বসানো বিভিন্ন ট্যাক্স বর্তমান সরকার তুলে নিয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন যে, বাজেট ঘোষণার পর এবার কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। এটি সরকারের সফল বাজার ব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।

Related News

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনের আট দিনের মাথায় এনসিপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।

রিমান্ডে সত্যতা স্বীকার মেজর (অব.) আখতারুজ্জামানের

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।

Search