সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
নিজস্ব প্রতিবেদক | ঢাকা: এবারের বাজেটকে অত্যন্ত সুন্দর, স্বাভাবিক ও বাস্তবসম্মত বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রস্তাবিত এই বাজেট সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস বয়ে আনবে।
সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার ইতিমধ্যে ৬১টি জরুরি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে এবং নিত্যপণ্যের দাম বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বাজেট ঘোষণার পর সাধারণত বাজারে যে অস্থিরতা দেখা যায়, এবার তা হয়নি দাবি করে তিনি বলেন, ইতিহাসে এবারই প্রথম বাজেট পেশের পর বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসের দাম বাড়েনি। এ কারণে তিনি এটিকে একটি ‘জীবনবান্ধব’ বাজেট হিসেবে অভিহিত করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জের কথা অকপটে স্বীকার করে সরকারপ্রধান বলেন, “আমরা দেশের বিদ্যমান বহুমুখী সংকটকে যেমন অস্বীকার করছি না, তেমনি একে কোনো অজুহাত হিসেবেও দাঁড় করাতে চাই না।” বিগত দিনে বিপুল পরিমাণ অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে টান পড়েছিল, সে বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে স্মরণ করিয়ে দেন।
সবশেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। অতীতের নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে সবাইকে সাথে নিয়ে দেশ এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।
সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে উত্তেজনার নেপথ্যে রয়েছে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি ও অব্যবস্থাপনা।
