জাতীয়

আকস্মিক সেনা মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ‘৮ বীর’-এর প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী এবং বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন। মহড়া চলাকালে তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও খোঁজখবর নেন। একপর্যায়ে তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইন এক যুগান্তকারী পদক্ষেপ: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনের নতুন সংশোধনী নিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটি ইসলামি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং প্রবীণদের সুরক্ষা দেবে।

বিরোধীদলীয় নেতাকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রশংসা করার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search