বিশ্ব

পরিবেশগত বিপর্যয়ে গাজা: দূষিত পুকুর এখন আশ্রয়, লাখো মানুষের জীবনে মারাত্মক ঝুঁকি

আন্তর্জাতিক :  ইসরায়েলের হামলার জেরে গাজায় অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে মাটির ও পানির উৎসগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের একটি পুকুর এখন ইসরায়েলি হামলায় পাম্প ধ্বংস হওয়ায় কাঁচা ময়লা ও দূষিত পানিতে ভরে উঠেছে। বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় এই দূষণ আরও বেড়েছে, যার কারণে মশা ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

\"\"

প্যালেস্টাইন দূত ইব্রাহিম আল-জেবেন COP30 সম্মেলনে জানান, গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ ৬১ মিলিয়ন টন, যা পরিবেশের জন্য বিপজ্জনক। স্যানিটেশন নেটওয়ার্ক ধ্বংসের কারণে ভূ-জল ও উপকূলীয় পানি দূষিত হয়েছে।

বাস্তুচ্যুত পরিবারগুলো জীবন বিপন্ন জেনেও দূষিত জলাধারের আশেপাশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের মতে, গাজায় মিঠাপানি সরবরাহ সীমিত এবং বাকি অনেকটাই দূষিত।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search