পড়াশোনা অসমাপ্ত রাখার আক্ষেপ কারিনা কাপুরের, আসছে মেঘনা গুলজারের ‘দায়রা’
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বিনোদন: বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আসর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে। উৎসবের প্রথম দিনেই লালগালিচায় হলিউডসহ বিশ্ব সিনেমার তারকাদের মেলা বসেছিল। এবারের আসরে আজীবন সম্মাননার মর্যাদাপূর্ণ ‘স্বর্ণসিংহ’ (Golden Lion) অর্জন করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা ও নির্মাতা জর্জ ক্লুনি। এএফপি ও ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক প্রসঙ্গ:
পুরস্কার গ্রহণের আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে জোরালো কণ্ঠে কথা বলেন জর্জ ক্লুনি। ‘মার্ভেল’ তারকা মার্ক রাফালো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য একীভূতকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করায় যে বিতর্কের সৃষ্টি হয়, তাতে রাফালোর পক্ষ নেন ক্লুনি। তিনি স্পষ্ট ভাষায় জানান, কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকা স্বাভাবিক, তবে সেই ব্যক্তির কথা বলার বা মত প্রকাশের অধিকারকে সবসময় সমর্থন করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত ক্লুনিকে বর্তমান মার্কিন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে হাসতে হাসতে তিনি গ্রিক শব্দ ‘কাকিস্টোক্রেসি’ (Kakistocracy) উল্লেখ করে বলেন, এর অর্থ এমন একটি দেশ যা সবচেয়ে অযোগ্য মানুষদের দ্বারা পরিচালিত হয়। তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, হয়তো এখন আমরা এমনই একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমরা এটি পার করে উঠব। নভেম্বরে নির্বাচন আসছে, যা একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ভূমিকা রাখবে এবং ২০২৮ সালের মধ্যে হয়তো আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব।’ এ সময় লালগালিচায় তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী আমাল ক্লুনি।
তারকাবহুল উপস্থিতি ও উদ্বোধনী চলচ্চিত্র:
উৎসবের প্রথম দিনের লালগালিচায় জর্জ ও আমাল ক্লুনি ছাড়াও হলিউড ও বিশ্বসিনেমার অনেক প্রথিতযশা তারকা অংশ নেন। তাদের মধ্যে মার্কিন অভিনেত্রী ও প্রযোজক লরা ডার্ন এবং ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় বিশেষভাবে নজর কেড়েছেন।
এবারের আসরের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় খ্যাতিমান নির্মাতা ড্যানি বয়েলের নতুন সিনেমা ‘ইংক’। উদ্বোধনী দিনে ছবিটির পুরো টিম লালগালিচায় হেঁটে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া এবারের ৮৩তম ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন অভিনেত্রী ও পরিচালক ম্যাগি গিলেনহাল এবং জুরি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন তিউনিসিয়ার পরিচালক কাউথার বেন হানিয়া।