পড়াশোনা অসমাপ্ত রাখার আক্ষেপ কারিনা কাপুরের, আসছে মেঘনা গুলজারের ‘দায়রা’
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বিনোদন: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের বাণিজ্যিক ধারার সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে পরোক্ষভাবে ইয়াশ ও কিয়ারা আডবাণী জুটির আলোচিত সিনেমা ‘টক্সিক’-কে কটাক্ষ করেছেন বলে মনে করছে নেটদুনিয়ার একটি বড় অংশ। যদিও ওই সাক্ষাৎকারে অভিনেত্রী সুনির্দিষ্টভাবে কোনো সিনেমা বা নির্দিষ্ট কোনো তারকার নাম উচ্চারণ করেননি, তবুও তাঁর মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা।
সম্প্রতি এক আলাপচারিতায় তাপসী জানান, প্রায় এক দশক আগে নিজের কেরিয়ার শুরু করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। কারণ, সেই সময়ে মূলধারার হিন্দি সিনেমায় বৈচিত্র্য ছিল এবং সব ছবি একই ছাঁচে তৈরি হতো না। বর্তমান সময়ের বাণিজ্যিক সিনেমাগুলোর দিকে ইঙ্গিত করে অভিনেত্রী বলেন, ‘আমি যদি এমন সময়ে কেরিয়ার শুরু করতাম, যখন শুধু এই ধরনের সিনেমাই তৈরি হতো, তাহলে আমার মতো একজন অভিনেত্রীর হয়তো কোনো কেরিয়ারই থাকত না।’
আসন্ন ‘গান্ধারী’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরও জানান, গত কয়েক মাসে মুক্তি পাওয়া বেশ কিছু ছবি দেখার সময় পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমান ধারার বাণিজ্যিক ও গতানুগতিক ছবিতে কাজ করার প্রস্তাব পেলে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়ে যান জানিয়ে তিনি বলেন, ‘আমি ভাবছিলাম, তবে কি এবার আমার অবসর নেওয়ার সময় হয়ে এসেছে?’
অবশ্য এ ধরনের সিনেমার একটি বড় দর্শকশ্রেণি রয়েছে—সে কথাও স্বীকার করেছেন তাপসী। তবে কেবল দর্শক আছে বা বক্স অফিসে চলছে বলেই তিনি নিজে সেসবে অভিনয় করতে বাধ্য নন বলে স্পষ্ট জানিয়ে দেন। তাপসী বলেন, ‘আমি আমার কাজকে ভালোবাসি। কিন্তু এতটা অন্ধভাবে নয় যে, শুধু কাজ করার খাতিরেই এই ধরনের সিনেমায় অভিনয় করতে হবে। আমি আমার কাজকে অন্ধভাবে ভালোবাসি না।’
নিজের ফিল্মোগ্রাফি বা কাজের তালিকা নিয়ে সবসময় সচেতন থাকার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর দীর্ঘদিনের কাজের তালিকা। সময় ও ট্রেন্ড বদলাবে, কিন্তু ফিল্মোগ্রাফি অপরিবর্তিত থাকবে। তাই আগামী ১০ বছর পর নিজের কাজের দিকে ফিরে তাকিয়ে যাতে সিদ্ধান্তের জন্য বিব্রত হতে না হয়, সেটাই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।
তাপসীর এই সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন, তাপসী মূলত কিয়ারা আডবাণী অভিনীত বহুল আলোচিত ‘টক্সিক’ সিনেমাকেই পরোক্ষভাবে আক্রমণ করেছেন।
সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে ট্রোল করে একজন ব্যবহারকারী লিখেছেন, তাপসী তাঁর কেরিয়ারের শুরুতেই এ ধরনের বাণিজ্যিক সিনেমা করেছেন, তাই এখন তাঁর বলার মতো নতুন কিছু নেই; বরং কিয়ারার সামনে আরও একটি দারুণ ক্যারিয়ার অপেক্ষা করছে। অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘কিয়ারা অন্তত সিনেমায় অভিনয় করেছেন। আপনার ঝুলিতে তো ‘হাসিন দিলরুবা’র মতো ছবিও রয়েছে!’ আরও অনেকেই মন্তব্য করেছেন, তাপসীর যদি বর্তমান কাজের ধরন পছন্দ না হয়, তবে তাঁর অবিলম্বে অবসর নেওয়া উচিত। শিল্পীদের ব্যক্তিগত পছন্দ বা কাজ করার স্বাধীনতা নিয়ে সামাজিক মাধ্যমে এই তারকাবহুল বিতর্ক এখন বেশ তুঙ্গে।