বিনোদন

পড়াশোনা অসমাপ্ত রাখার আক্ষেপ কারিনা কাপুরের, আসছে মেঘনা গুলজারের ‘দায়রা’

বিনোদন: বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। রূপ ও অভিনয় দক্ষতায় দীর্ঘ সময় ধরে ভক্তদের মুগ্ধ করে চলেছেন তিনি। তবে তারকাখ্যাতির আলোয় ঘেরা জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও মনের ভেতর আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর। অভিনয়ের তীব্র টানে একাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা অসমাপ্ত রেখেই ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়টি আজও তাঁকে ভাবায় বলে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন পতৌদি পরিবারের এই পুত্রবধূ।

নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে কারিনা বলেন, ‘শিক্ষা এমন একটি বিষয়, যা শেষ করতে না পারার জন্য আমি সত্যিই আক্ষেপ করি। আমি কখনো আমার পড়াশোনা শেষ করিনি। বিষয়টি সবসময়ই আমার মনে থেকে গেছে। যদিও আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ ছিল, আমি চলচ্চিত্রে চলে আসি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি।’

নিজের সেই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, অনেকে বিষয়টি নিয়ে হয়তো নানা কথা বলতে পারেন, তবে সেসময় একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। নিজের মনের কথা অনুসরণ করেই তিনি চলচ্চিত্রকে বেছে নিয়েছিলেন।

নিজের জীবনের এই অসম্পূর্ণতার আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহের ক্ষেত্রে পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান সাইফপত্নী। তিনি চান, তাঁর সন্তানেরা যেন আগে নিজেদের পড়াশোনা সম্পূর্ণ করে, এরপর নিজেদের পছন্দ ও স্বপ্ন অনুযায়ী পথ বেছে নেয়।

দুই ছেলেকে বড় করার অভিজ্ঞতা প্রসঙ্গে কারিনা জানান, তিনি ও তাঁর বোন কারিশমা একসঙ্গে বড় হয়েছেন, ফলে দুই ছেলেকে বড় করার বিষয়টি তাঁর কাছে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি বলেন, ‘এটা অনেকটা নিজের শরীরের বাইরে থেকে কোনো কিছু দেখার মতো অনুভূতি। কারণ, আমি কখনো ভাই বা কোনো ছেলে সহোদরের সঙ্গে বড় হইনি। তাই তৈমুর ও জেহকে দেখতে আমার দারুণ লাগে। প্রতিদিনই তাদের কাছ থেকে কিছু না কিছু শিখছি।’

ব্যক্তিগত জীবন ও অনুভূতির বাইরে খুব শীঘ্রই পেশাগত কাজের ক্ষেত্রেও বড় চমক নিয়ে হাজির হচ্ছেন কারিনা। তাঁকে আগামী দিনে দেখা যাবে মেঘনা গুলজারের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘দায়রা’-তে। ‘তালভার’ ও ‘রাজি’র মতো প্রশংসিত ছবির নির্মাতা মেঘনা গুলজারের সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধছেন কারিনা কাপুর ও দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। জঙ্গল পিকচার্সের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেঘনা গুলজার, সীমা আগরওয়াল ও যশ কেশওয়ানি। ছবিটির চিত্রগ্রহণ করেছেন সৌরভ গোস্বামী এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন চারু শ্রী রায়।

Related News

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

আড়াই কোটি রুপির সিনেমার আয় ৫৯ কোটি, বক্স অফিসে চমক ‘প্রেমাদা ওরালি’র

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।

‘গেম অব থ্রোনস’, বডি ডাবল ও হলিউডের ক্ষমতার রাজনীতি

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, কাজ করছেন হংসল মেহতার ওটিটি সিরিজে

দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।

কাস্টিং কাউচ ও সাবেক প্রেমিকের নির্যাতন নিয়ে মুখ খুললেন নীতি টেলর

ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।

Search