ইউএস ওপেনে অদ্ভুত অভিজ্ঞতা: কোর্টে গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামাতে হলো সাবালেঙ্কাকে
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
আন্তর্জাতিক: জেনারেশন জি’র বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে জেনারেশন আলফা বা স্কুল শিক্ষার্থীরা। জরাজীর্ণ স্কুল ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ ও সুপেয় পানির অভাব এবং নিম্নমানের মধ্যাহ্নভোজের প্রতিবাদে বিভিন্ন এলাকায় ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে তারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ ভারতের অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে নেমেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, অনেক সরকারি বিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই এবং প্রয়োজনীয় অবকাঠামোও দীর্ঘদিন ধরে অবহেলিত।
সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের মতো বিষয় নিয়ে জেনারেশন জি’র নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর শিক্ষার্থীদের এই নতুন বিক্ষোভ শুরু হয়েছে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও সামনে আসে।
সিজেপি গত ১৫ আগস্ট থেকে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছে।
শিক্ষাবিদ ও অধিকারকর্মীদের মতে, ভারতে ২০০৯ সালের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন (আরটিই) কার্যকর থাকার পরও দেশটির বহু সরকারি বিদ্যালয়ে মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলোতে অবকাঠামো, শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার সংকট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্লেষকদের আশঙ্কা, শিক্ষার্থীদের এই বিক্ষোভ যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কারণ, বর্তমান স্কুল শিক্ষার্থীদের একটি অংশ ২০২৯ সালের সাধারণ নির্বাচনের সময় নতুন ভোটার হিসেবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেনারেশন জি’র সাম্প্রতিক আন্দোলনের পর জেনারেশন আলফার শিক্ষার্থীদের রাজপথে নামার ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দীর্ঘদিনের সমস্যাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
ইউএস ওপেনের ম্যাচে কোর্টে গাঁজার তীব্র গন্ধ পাওয়ার কারণে খেলা থামিয়ে আম্পায়ারকে অভিযোগ জানান বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
গাজার জেইতুন এলাকায় ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। প্রায় দুই বছর আগে হামলা হয়েছিল।
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।
ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালির দখল নিয়ে হুথি ও সরকারি বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
