চলচ্চিত্রে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অভিনেত্রী: ভাবনা
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
বিনোদন: বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি ও ভক্তদের প্রিয় ‘গুরু’ ফারুক মাহফুজ আনাম জেমস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গানই গেয়ে যেতে চান। এমনকি শেষ বয়সে যদি মাত্র একজন শ্রোতাও সামনে থাকে, তবে তাঁর জন্যই গান পরিবেশন করবেন এই রকস্টার।
বর্তমানে প্রায় দুই মাস ধরে দীর্ঘ ইউরোপ সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে তিনি এখন অবস্থান করছেন সুইডেনে। আগামীকাল ৬ সেপ্টেম্বর (রবিবার) সুইডেনপ্রবাসী বাঙালিদের কনসার্টে গান শোনাবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আশির দশকের শুরুতে চট্টগ্রামের ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে সংগীতযাত্রা শুরু করা জেমস ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ উপহার দেন। দীর্ঘ চার দশক ধরে প্রজন্মের পর প্রজন্মকে সুরের জাদুতে মাতিয়ে রাখা এই শিল্পী বলেন, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে বা জেনারেশন চেঞ্জ হচ্ছে, তা আমি খেয়ালই করিনি।’
কোনো প্রাপ্তি বা পাওয়ার আশায় নয়, কেবল নিখাদ ভালোলাগা ও প্যাশন থেকে গান করার তাগিদ দিয়েছেন জেমস। নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। গান করতে হবে একদম প্যাশন ও নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব—এখনই গান বন্ধ করে দাও। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। আজ যদি আমি কোনো কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’
সুইডেনের এই কনসার্টের মধ্য দিয়েই জেমসের এবারের দীর্ঘ ইউরোপ সফরের সমাপ্তি ঘটতে চলেছে। ইউরোপ মাতানোর পর তিনি উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর ভোকাল রূপম ইসলাম।
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
একাত্তরে বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আইনি লড়াই ও জীবন বাঁচানোর দাবি তাঁর।
অভিনয় ছেড়ে রাজনীতির মাঠে নামলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার আক্ষেপ রয়েছে অভিনেত্রী কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে কী ভাবছেন তিনি? জানুন বিস্তারিত।
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর ‘গান্ধারী’। এর আগে বলিউডের বদলে যাওয়া ধারা ও নিজের পছন্দ নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
