ভৌতিক ছবি ‘আন্ধার’-এ সিয়াম আহমেদের রহস্যময় লুক উন্মোচন, চরিত্রের নাম ‘দেলোয়ার’
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।
বিনোদন: বাংলা গান জগতের জীবন্ত কিংবদন্তি, কোকিলকণ্ঠী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিনে তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত করেছেন সতীর্থ ও ভক্তরা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা রাখেন এই প্রখ্যাত সংগীতশিল্পী। তাঁর এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও প্রশংসায় ভরপুর বার্তা দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে কনকচাঁপা তাঁকে কেবল একজন শিল্পী নয়, বরং একটি ‘ইনস্টিটিউট’ হিসেবে অভিহিত করেছেন।
পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘আজ তাঁর জন্মদিন। আজকের দিনটি একান্তই তাঁর হয়ে যাক, আজকের সব ফুল সাবিনা আপার জন্য ফুটুক এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ, আনন্দিত, সুরক্ষিত, সুখী ও সমৃদ্ধ করে রাখেন— এ দোয়া করি।’
শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাঈদের একটি পুরোনো স্মৃতিচারণ উল্লেখ করে কনকচাঁপা বলেন, বহু বছর আগে এক অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সাঈদ প্রশ্ন করেছিলেন— কোকিল কখন গায়? দর্শকরা উত্তর দিয়েছিলেন ‘বসন্তে’। তখন তিনি বলেছিলেন, সারা বছর সুর ছড়িয়ে মাতিয়ে রাখা সেই পাখিটি আমাদের সাবিনা ইয়াসমিন। কনকচাঁপা আরও যোগ করেন, সাবিনা ইয়াসমিন শুধু সারা বছর নয়, বাংলাদেশের মানুষকে সারাজীবন গানে ডুবিয়ে, ভাসিয়ে ও উজ্জীবিত করে রেখেছেন। বয়সের ছাপ সত্ত্বেও কীভাবে তিনি তাঁর কণ্ঠের জাদুকরি সুষমা অক্ষুণ্ন রেখেছেন, তা গবেষণার বিষয়।
‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’—এই তিনটি কালজয়ী গানের কথা উল্লেখ করে তিনি বলেন, আর কোনো গান না গাইলেও এই গানগুলোর জন্যই তিনি ‘মধুকণ্ঠী কোকিল’ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকতেন।
উল্লেখ্য, ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন দীর্ঘ সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করা এই গুণী শিল্পী ক্যারিয়ারে ১০ হাজারের বেশি গান গেয়েছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।
ইউরোপ সফররত ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমস সুইডেনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত তিনি গানই গেয়ে যেতে চান। সামনে রয়েছে অস্ট্রেলিয়া সফর।
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
একাত্তরে বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আইনি লড়াই ও জীবন বাঁচানোর দাবি তাঁর।
অভিনয় ছেড়ে রাজনীতির মাঠে নামলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
