জাতীয়

সৌরবিদ্যুৎ উৎপাদনে যন্ত্রাংশ আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার

ঢাকা: দেশে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ উৎপাদন আরও বাড়াতে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রাংশ আগামী ছয় মাসের জন্য শুল্ক-কর রেয়াতি সুবিধায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের আমদানি সহজ হবে এবং সৌরবিদ্যুৎ খাত আরও বেশি গতি পাবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে সৌরবিদ্যুতের যন্ত্রাংশের পাশাপাশি তামাক খাতের রাজস্ব বৃদ্ধি ও অবৈধ বাণিজ্য রোধে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাবেও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বৈঠকে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে স্বাক্ষরিত ‘প্রোমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ (বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি)-এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

Related News

পর্যটন খাতকে বিশ্বমানে নিতে কুয়াকাটায় বিমান মন্ত্রী, একগুচ্ছ ঘোষণা।

কুয়াকাটায় পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পটুয়াখালী বিমানবন্দর চালু ও বিশ্বমানের স্মার্ট ট্যুরিজম জোন গড়ার একগুচ্ছ ঘোষণা।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search