ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ ও গুমের আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানো, অপরাধী চক্রকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত সদর দপ্তরের পুলিশের তথ্য অনুযায়ী—চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ রয়েছে। এর মধ্যে বিশেষভাবে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছিল, যার মধ্যে ১ হাজার ৯৭০ জন শিশু এখনো পরিবারের কাছে ফিরে আসেনি।
মহিলা পরিষদ জানায়, হঠাৎ করে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা আতঙ্কজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে তীব্র নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়েছে। এসব ঘটনা সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই শিশুরা কোনো আন্তর্জাতিক বা স্থানীয় পাচার চক্রের খপ্পরে পড়ছে কি না কিংবা অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না—তা নিয়ে জনমনে গভীর আশঙ্কা দেখা দিয়েছে।
সংগঠনটি আরও উল্লেখ করে, অনেক শিশু বাড়ির সামনে খেলতে গিয়ে, স্কুল থেকে ফেরার পথে কিংবা নানা লোভনীয় প্রলোভনের শিকার হয়ে নিখোঁজ হচ্ছে। তাই শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিখোঁজ হওয়ার নেপথ্যের কারণ উদঘাটন করা অত্যন্ত জরুরি।
পরিশেষে, নিখোঁজ শিশুদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি অবিলম্বে আরও জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
