ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।
বিনোদনের: বিতর্ক আর বলিউড মডেল-অভিনেত্রী পুনম পান্ডে যেন একে অপরের পরিপূরক। নিজের নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং খোলামেলা মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। এবার যৌনকর্মের পেশাকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতাদ্বীনে আনার পক্ষে জোরালো মত দিয়ে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন এই তারকা।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলেন পুনম পান্ডে। সেখানে তিনি দাবি করেন, বর্তমানে পুরুষদের মানসিক চাপ অনেক বেড়ে গেছে। তাঁর মতে, যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে নিয়ে আসা হলে সমাজে নারীদের বিরুদ্ধে ঘটা অনেক অপরাধ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।
নিজের খোলামেলা ভিডিও প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে কোনো অপরাধ বা ‘পাপ’ বলে মনে করেন না তিনি। বরং তাঁর দাবি, এর মাধ্যমে তিনি একপ্রকার ‘সমাজসেবা’ করে যাচ্ছেন! তাঁর ভাষ্য অনুযায়ী, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তাঁর ভিডিও দেখে কিছুটা মানসিক প্রশান্তি পান, তবে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।
সমালোচকদের একহাত নিয়ে পুনম দাবি করেন, প্রকাশ্যে যারা তাঁর কাজের তীব্র নিন্দা জানান, তাদের অনেকেই নাকি গোপনে তাঁর ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী বা ভণ্ডামি আচরণ নিয়ে তিনি যে মোটেও চিন্তিত নন, তাও স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী।
তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের বড় একটি অংশ তাঁর এহেন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। অনেকের মতে, খবরের শিরোনামে টিকে থাকতেই পুনম এমন সব উদ্ভট মন্তব্য করে থাকেন।
উল্লেখ্য, এর আগেও নানা কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন পুনম। বিশেষ করে ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর ভুয়া গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। নতুন এই মন্তব্যের মাধ্যমে আবারও বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন এই বিতর্কিত তারকা।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।
মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি ও দিলারা জামানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও গুজবের বাড়বাড়ন্ত নিয়ে বিশেষ প্রতিবেদন।
সালমান শাহর মৃত্যুর আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে শাবনূরের সঙ্গে ডাবিং ও স্ত্রী সামিরার সঙ্গে মনমালিন্য নিয়ে অজানা সব তথ্য।
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর।
কক্সবাজারে অবকাশযাপনের সুন্দর কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
