খেলা

কমলাপুর ও সিলেট স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব পেল বাফুফে

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) এনএসসি ভবনে দুই পক্ষের মধ্যে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাফুফের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং এনএসসির পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

নতুন এই চুক্তি অনুযায়ী, স্টেডিয়াম দুটির সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাফুফে। তবে স্টেডিয়াম দুটি কেবল ফুটবলের জন্যই সংরক্ষিত থাকছে না; এনএসসির অনুমতি সাপেক্ষে দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও সেখানে নিজেদের বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া আয়োজন করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই উদ্যোগ দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে আমরা আশা করি।”

তিনি আরও যোগ করেন, “আমরা জিরো থেকে শুরু করেছি। জাতীয় স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে যাতে প্রকৃত ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।”

Related News

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। অফিশিয়াল জার্সির দাম ১৬০০ টাকা ও ফ্যান এডিশন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ কঠিন করল বাংলাদেশ

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।

শুরুতে গোল খেয়েও চেলসিকে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সব সমালোচনা ও পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়ে ২০২৭ নির্বাচনে লড়বেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ইউএস ওপেন: টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা, ছুঁলেন সেরেনার রেকর্ড

ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

Search