জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সেমিনার
ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
ঢাকা: রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ইবতিশাম রাফিফ ইসলাম আরিশার মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। শিক্ষকদের বুলিং, মানসিক প্ররোচনা, হয়রানি এবং কোচিংয়ে বাধ্য করাসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ ও কঠোর তদন্ত দাবি করেছেন সংগঠনের শীর্ষ নেতারা।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি, সরকারি ভাতাপ্রাপ্ত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
নেতৃদ্বয় তাঁদের বিবৃতিতে শিক্ষার্থী আরিশার আত্মহত্যায় প্ররোচনাকারী সংশ্লিষ্ট শিক্ষকদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
স্কুলের অভ্যন্তরে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তাঁরা বলেন, “স্কুলের অভ্যন্তরে সরকারের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে কোচিংবাজ শিক্ষকদের একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এতদিন পুরো ঘটনাটি ধামাচাপা দিয়ে রেখেছে।” শিক্ষাসমাজে শিক্ষকদের বেপরোয়া আচরণ, দুর্ব্যবহার, খামখেয়ালিপনা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতি বুলিংয়ের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করার জোর দাবি জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কতিপয় অসাধু কোচিংবাজ শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে অবহেলা করে কোচিংয়ে যেতে বাধ্য করছেন। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরা চরম মানসিক পীড়ার শিকার হয়ে আত্মহত্যাসহ নানা অনাকাঙ্ক্ষিত পথ বেছে নিচ্ছে।
এই সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর আইন প্রণয়নের মাধ্যমে অবিলম্বে ‘কোচিং বাণিজ্য নিষিদ্ধ’ করা এবং শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ‘আচরণবিধি নীতিমালা’ জারি করা সময়ের দাবি বলে উল্লেখ করেন অভিভাবক নেতারা।
ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
লালমনিরহাটে পালস-এর উদ্যোগে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ১২০ কৃতি শিক্ষার্থীকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দিল জেলা প্রশাসন ও সুধীজন।
শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।
যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।
