কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক অভিযانের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে একদিনেই ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে ৪৮৬টি গাড়ি ডাম্পিং এবং ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন জোনে ট্রাফিক আইন অন্দোলনে নানা অনিয়মের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়:
রমনা বিভাগ: ১৩৪টি মামলা (বাস ৬, কাভার্ড ভ্যান ৮, সিএনজি ১৫, মোটরসাইকেল ৩৫ সহ)।
লালবাগ বিভাগ: ১৮০টি মামলা (বাস ১৫, ট্রাক ১২, কাভার্ড ভ্যান ১, সিএনজি ১৬, মোটরসাইকেল ১১০ সহ)।
মতিঝিল বিভাগ: ৩৪২টি মামলা (বাস ১২, ট্রাক ১, কাভার্ড ভ্যান ২২, সিএনজি ২৪ সহ)।
ওয়ারী বিভাগ: ৩৪০টি মামলা (বাস ৩০, ট্রাক ২৬, কাভার্ড ভ্যান ২৭, সিএনজি ৩০, মোটরসাইকেল ১২৭ সহ)।
তেজগাঁও বিভাগ: ১৯০টি মামলা (ট্রাক ২০, মোটরসাইকেল ৯৩ সহ)।
মিরপুর বিভাগ: ৪০৩টি মামলা (বাস ৩৫, ট্রাক ২২, কাভার্ড ভ্যান ৩৭, সিএনজি ৪৯, মোটরসাইকেল ১৬৫ সহ)।
উত্তরা বিভাগ: ৪৩২টি মামলা (বাস ৩৮, ট্রাক ৯, কাভার্ড ভ্যান ১১, সিএনজি ৪২, মোটরসাইকেল ১৮৫ সহ)।
গুলশান বিভাগ: ২৪৭টি মামলা (বাস ৩১, ট্রাক ৩, কাভার্ড ভ্যান ১৭, সিএনজি ২১, মোটরসাইকেল ৭৯ সহ)।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ করতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অপরাধে পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।
