প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূয়সী প্রশংসা এমপি হানজালা
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। জবাবে সরকারের পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি মোট পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার পর কণ্ঠভোটে তা পাস হয়। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।
নতুন দায়িত্ব ও রাজনৈতিক পরিচিতি:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসন থেকে ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা দুলু ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন।
এছাড়া ২০০১ সালের বিএনপি সরকারে তিনি উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। নতুন এই দায়িত্ব পাওয়ার ফলে এখন থেকে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন। সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের তদারকিতে গঠিত এসব কমিটিতে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়া বর্তমান গঠিত কমিটিগুলোর মধ্যে নিয়ম অনুযায়ী সংসদীয় তদারকি ও কার্যক্রমে গতিশীলতা আনতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। জবাবে সরকারের পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভোলার গ্যাস পাইপলাইনে আনতে দীর্ঘ সময় লাগায় ভোলাতেই সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন চালুর মাধ্যমে বাল্যবিয়ে, বহুবিবাহ ও জাল সনদ রোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১০ জেলায় পাইলট প্রকল্প শুরু।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফেনী সফরকে কেন্দ্র করে বইছে আনন্দের জোয়ার। বন্যা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি ফেনীবাসীর।
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএর অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো যান রাস্তায় চলতে পারবে না।
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
