জাতীয়

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সিলেট: এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাঁকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে দুপুর ১২টার দিকে তাঁর সিলেট সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে।

সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠান শেষে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি আরও ২০০ পুলিশ সদস্য অতিরিক্ত দায়িত্বে থাকবেন। পুলিশের বিশেষ ইউনিটগুলোকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তাঁর সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত। তাঁর সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে চাই।’

রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, সার্কিট হাউজ, দুই মাজার ও নাগরিক সংবর্ধনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related News

ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যা সমাধান

সার্ভারে ত্রুটির কারণে ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জে যে সমস্যা তৈরি হয়েছিল তা সমাধান করা হয়েছে। এখন সেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সিরডাপ ভবনে এক সেমিনারে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এক দিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তিন রাজনৈতিক দলের প্রার্থী সমীকরণে জমে উঠছে মাঠ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। নির্দলীয় এই নির্বাচনে তিন দলের ভিন্ন কৌশল রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে।

সঞ্চয়পত্রের মুনাফা নিশ্চিতে ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্বয়ংক্রিয় এভিএস সিস্টেম

সঞ্চয়পত্রের ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়া ও ভোগান্তি বন্ধে ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)।

দুই সপ্তাহেও হয়নি পে স্কেলের প্রজ্ঞাপন, খসড়া অর্থ মন্ত্রণালয়েই

মন্ত্রিসভায় অনুমোদনের দুই সপ্তাহ পরও নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হয়নি। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় খসড়া। পড়ুন বিস্তারিত।

যাত্রাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকেই মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস: প্রধানমন্ত্রী

শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার রাত থেকেই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ২১ ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে জানালেন এফবিসিসিআই প্রশাসক।

Search