জাতীয় ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। এর ফলে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের জন্য গণভোটে উপস্থাপন করা হবে।
আজ বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে, তিনি এই ভাষণেই গণভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছিল। উভয় বিকল্পেই সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজন এবং একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। গণভোটে জনগণের কাছে প্রস্তাবিত সংস্কারসমূহে সম্মতি চাওয়া হবে।