সারাদেশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে সাগরের পানিতে গোসলে নেমে মোফাজ্জল ইমাম ওরফে সীমান্ত (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাতলী ও সুগন্ধা সৈকতের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ার ওয়ালী নেওয়াজ খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মোফাজ্জলসহ ৯ জনের একটি পর্যটক দল গত ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ থেকে কক্সবাজারে বেড়াতে এসে কলাতলী এলাকার একটি হোটেলে ওঠে।

সি-সেফ লাইফ গার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় পর্যটকদের দলটি সাগরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে স্রোতের টানে মোফাজ্জলসহ তিনজন পর্যটক ভেসে যান। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে লাইফ গার্ড কর্মী ও জেলা প্রশাসনের বিচকর্মীরা সাগরে উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

তবে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সোয়া আটটার দিকে অচেতন অবস্থায় মোফাজ্জলকে উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (শেখ মোহাম্মদ আলী) জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে।

লাইফগার্ড কর্মীরা জানিয়েছেন, কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ১০-১২টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। গোসলের সময় ঢেউয়ের তোড়ে কেউ এসব খালে আটকে পড়লে তাকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে গোসল করতে নিষেধ করে লাল নিশানা ওড়ানো হলেও অনেক পর্যটক তা উপেক্ষা করে সাগরে নামছেন। গত বৃহস্পতি ও শুক্রবারের দুই দিনে কক্সবাজারে প্রায় আড়াই লাখ পর্যটক সমাগম হয়েছিল বলে হোটেলমালিক ও লাইফগার্ড সূত্রে জানা গেছে।

Related News

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রামের উলিপুরে সার সংকটের অভিযোগে কৃষি কর্মকর্তা অবরুদ্ধ, পুলিশের উদ্ধার

নির্ধারিত দামে সার না পাওয়া ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

ভারতে দীর্ঘ কারাবাস শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি যুবকের দেশে প্রত্যাবর্তন

ভারতের কারাগারে দীর্ঘ সাজা ভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে এক নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

১০০ টাকার ঋণে ৩৩ টাকা খেলাপি, ব্যতিক্রম ১৩ বেসরকারি ব্যাংক

জুন ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, হার ৩২.৭৮ শতাংশ। তবে ১৩টি বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।

চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ছিনতাই, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় রিকশাযাত্রীকে আটকে ছুরি দেখিয়ে পকেট কেটে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বটগাছের ডালে রেস্তোরাঁ, দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্র

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ঘোড়াদহ এলাকায় শতবর্ষী বটগাছের ডালে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী একটি রেস্তোরাঁ। দর্শনার্থীদের কাছে এটি এখন আকর্ষণীয় গন্তব্য।

মেট্রোরেলে যাত্রী প্রায় ৩১ কোটি ৩৫ লাখ, বাড়ছে আয়-ব্যয়ের চাপ

ঢাকার মেট্রোরেলে এ পর্যন্ত ৩১ কোটি ৩৫ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১০ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ৯৯ হাজার ৭৫৬ জন যাত্রী পরিবহন হয়েছে। যাত্রী বাড়ার সঙ্গে আয় বাড়লেও সামনে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয়ের চাপ রয়েছে।

সখীপুরে মায়ের হাতে ৩ বছরের শিশু নিহত, গুরুতর আহত ৭ বছরের মেয়ে

টাঙ্গাইলের সখীপুরে মায়ের ছুরিকাঘাতে ৩ বছর ৪ মাস বয়সী শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ৭ বছরের সৎবোন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

Search