রিয়াদ ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুথিদের
সৌদি রাজধানী রিয়াদ ও ইয়ানবুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। রিয়াদের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক: ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা খেয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা গাড়িতে থাকা চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।
দুর্ঘটনায় ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় বিএমডব্লিউ গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়িটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। চালক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সৌদি রাজধানী রিয়াদ ও ইয়ানবুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। রিয়াদের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইসরায়েলের কাছে ২৮০ কোটি ডলারের সামরিক অস্ত্র বিক্রিতে আপত্তি জানিয়েছেন মার্কিন সিনেটর জিন শ্যাহিন ও প্রতিনিধি গ্রেগরি মিকস। প্যাকেজে রয়েছে ৪০ হাজার ভারী বোমা।
নতুন এইচ-১বি আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের অর্থপ্রদানের শর্ত আরও এক বছর বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নীতিটি নিয়ে আদালতে আইনি লড়াই চলছে।
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত পূরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পেট্রোলিয়াম লেভি বাতিল না হলে চলমান বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমান।
মস্কো ও আশপাশের অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও তেল শোধনাগারের স্থাপনা।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানে ‘জানফাদা-ই-ইরান’ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে ৩ লাখ ১৩ হাজার মানুষ অংশ নেন।
তৃণমূল কংগ্রেসের নাম ও ‘ফুল ও ঘাস’ প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
