বিনোদন

‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই’: অপূর্ব

বিনোদন: শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের বিষয়ে বাড়তি সতর্কতা ও সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর নিজের ফেসবুক পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অপূর্ব। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজের অস্তিত্বই অর্থহীন হয়ে পড়ে।

পোস্টে অভিনেতা লিখেছেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। অথচ শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম শুক্রবার নিখোঁজ হয়। ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন তার মা।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৩ বছর বয়সী এই কিশোরের হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনাটিতে গভীরভাবে মর্মাহত হয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অপূর্ব। তিনি বলেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই।’

অপূর্ব বলেন, সাম্প্রতিক শিশুহত্যার ঘটনাগুলো একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে তাকে স্তব্ধ করে দিয়েছে। শিশুদের ওপর নৃশংসতা বন্ধে সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে।

ঘরের ভেতরে কিংবা বাইরে—কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শিশু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই অভিনেতা। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবার সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

Related News

টেলরই নাকি টম ক্রুজকে শেখাচ্ছিলেন ফুটবল!

কানসাস সিটি চিফসের ম্যাচে টেলর সুইফটের সঙ্গে দীর্ঘ আলাপের বিষয়ে মুখ খুলেছেন টম ক্রুজ। অভিনেতার দাবি, সেদিন টেলরই তাকে ফুটবল শেখাচ্ছিলেন।

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মুম্বাইয়ের ২০টি স্কুল সংস্কারে সহায়তার ঘোষণা দিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

হত্যা মামলায় কারাগারে মরতুজা পলাশ, অনিশ্চয়তায় ‘শিকার’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মরতুজা পলাশকে নেপাল থেকে ফেরার পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কারাগারে থাকায় অনিশ্চিত ‘শিকার’ সিনেমার বাকি শুটিং।

ক্যাটরিনার শরীর নিয়ে কটূক্তি, প্রতিবাদ জানালেন আলী জাফর

ছেলে ভিয়ানের জন্মের পর প্রকাশ্যে ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের পর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেতা ও সংগীতশিল্পী আলী জাফর।

ভাইরাল ভিডিওর পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় সাইদুর রহমান পাভেলের নাম নেই। ভাইরাল ভিডিওর পর তাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়ালেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইংরেজি সাক্ষাৎকারে হঠাৎ চীনা ভাষায় কথা বললেন এআই অভিনেত্রী

ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ মান্দারিন ভাষায় কথা বলতে শুরু করেন এআই নির্মিত ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড। ঘটনায় বিস্মিত পিয়ার্স মরগান ও টম কন্টি।

সালমান শাহর জন্মদিনে শাবনূর: মিথ্যা অপবাদ বা অসম্মানজনক মন্তব্য নয়

সালমান শাহর জন্মদিনে প্রয়াত নায়ককে স্মরণ করেছেন শাবনূর। ফেসবুক পোস্টে নব্বইয়ের দশকের স্মৃতিচারণের পাশাপাশি সালমান শাহকে নিয়ে মিথ্যা অপবাদ ও অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পর্ক চেয়েছিল, কিন্তু দায়িত্ব নিতে চায়নি’ বাদশাহকে নিয়ে ঈশার ইঙ্গিত

‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ঈশা রিখী। শারীরিক, মানসিক ও সামাজিক প্রতারণার মুখে পড়ার কথা জানিয়ে সাবেক সঙ্গী সম্পর্কে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি।

Search