চার দিনের দরপতনের পর বাড়ল তেলের দাম
টানা চার দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ইউএনজিএকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে পৌঁছান।
জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক সংঘাত নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আরাগচির বৈঠক করার কথা রয়েছে। এসব আলোচনায় ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা নিয়েও আলোচনা হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানেরও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
ভাষণে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরবেন পেজেশকিয়ান। সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকেরও কর্মসূচি রয়েছে।
প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিউইয়র্কে যাওয়ার কথা থাকলেও আইআরএনএ জানিয়েছে, ওই দলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। তাঁদের মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম দলের সদস্যরাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান ভিসা না দেওয়ার ঘটনাকে ওয়াশিংটনের ‘বৈরী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। তবে ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আন্তর্জাতিক সংঘাত, নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের অধিবেশনে ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউইয়র্কে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ বা বৈঠক হয় কি না, সেদিকেও নজর থাকবে।
টানা চার দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ইউএনজিএকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
অগ্নিনিরাপত্তা অভিযানে কলকাতার ৯১৯ হোটেল ও গেস্টহাউসে বন্ধের নোটিশ দেওয়ায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও স্বজনেরা আবাসন সংকটে পড়েছেন।
গ্রিনল্যান্ডের নরসারসুয়াকে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের মেস্টারসভিগে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে নতুন নিরাপত্তা চুক্তির আওতায়।
ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। সৌদি যুদ্ধবিমানকে প্রতিরক্ষামূলক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ করবে রয়্যাল এয়ার ফোর্স।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আজ ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ ও শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
ইরানি এয়ারলাইনকে জ্বালানি, অবতরণসেবা বা টিকিট সুবিধা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানকে সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলোর কার্যক্রম বন্ধের কথা বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে CNN, পলিটিকো ও MS NOW। প্রথম সংশোধনীর অধিকার রক্ষার দাবি সংবাদমাধ্যমগুলোর।
ইয়েমেন সংঘাতে সৌদি আরবের পক্ষে সামরিক হস্তক্ষেপ করলে পাকিস্তান ও তুরস্ককে কঠোর ও নির্মম জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
