বিশেষ প্রতিনিধি আন্তালিয়া (তুরস্ক) থেকে
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ অত্যন্ত ব্যস্ততম দিন পার করছেন বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিক ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান।
বর্তমানে আন্তালিয়ায় অবস্থানরত রোটারিয়ান এম নাজমুল হাসান আজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক বৈঠক, সেমিনার, মতবিনিময় ও কূটনৈতিক সংলাপে অংশ নেন।
জানা গেছে, COP31-এর ব্লু-জোনে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনা, ক্যাপাসিটি বিল্ডিং হাব, ইয়ুথ ফোরাম এবং South Asian Climate Change Journalist’s Forum-এর সাইড ইভেন্টগুলোতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, ন্যায্য ক্ষতিপূরণ এবং টেকসই উন্নয়ন নিয়ে তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
একজন রাষ্ট্রচিন্তক হিসেবে তিনি বাংলাদেশের আগামী দিনের জলবায়ু কূটনীতি, তরুণদের অংশগ্রহণ এবং বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি একজন কলামিস্ট হিসেবে তিনি সম্মেলনের প্রতিটি গুরুত্বপূর্ণ সেশন পর্যবেক্ষণ করে বাংলাদেশের গণমাধ্যমের জন্য বিশ্লেষণধর্মী তথ্য সংগ্রহ করছেন।
ব্যস্ততার মধ্যেও তিনি বাংলাদেশ কমিউনিটি, বিভিন্ন দেশের সাংবাদিক নেতৃবৃন্দ এবং পরিবেশ আন্দোলনের কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আন্তালিয়ায় তার এই নিরলস কর্মতৎপরতা বাংলাদেশের প্রতিনিধিত্বকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।