মদের দোকানে ঢুকে মদ পান, পরে মেঝেতে ঘুম বানরের
ভারতের রাঁচিতে মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে মেঝেতে ঘুমিয়ে পড়ে একটি বানর। পরে উদ্ধারকারী দল গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে।
আন্তর্জাতিক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত একটি ছবি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি প্রকাশ করেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি সুনির্দিষ্ট সাত দিনের পরিকল্পনা পাঠিয়েছে তেহরান। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
ইরানের প্রস্তাবে সামরিক সংঘাত বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিলসহ কয়েকটি শর্ত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এসব শর্ত পূরণ হলে সপ্তম দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে।
আরাঘচি বলেছেন, পরিকল্পনাটি জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতার ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে।
ইরানের প্রস্তাবের কয়েক ঘণ্টা পরই ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের শর্তগুলো বাস্তবে পূরণ করবে কি না, তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন যে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও বোমাবর্ষণ শুরু হতে পারে। তবে এ বিষয়ে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শনিবারও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ছিল। ফলে ট্রাম্পের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের খবরটি প্রকাশ পেলেও তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মার্কিন সিদ্ধান্ত পাওয়ার কথা জানায়নি।
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ বা ‘ট্রাম্প প্রণালি’ করার ধারণা এর আগেও প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেপ্টেম্বরের শুরুতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসার পর হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ করা উচিত কি না।
সাম্প্রতিক পোস্টে সেই ধারণাকেই মানচিত্রের মাধ্যমে আবার সামনে আনলেন তিনি। একই সময়ে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের খবর নতুন করে সামনে এসেছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এ পথের নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ রয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রণালিটি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
ইরানের সাত দিনের প্রস্তাব এবং ট্রাম্পের কথিত প্রত্যাখ্যানের ফলে হরমুজ প্রণালি ঘিরে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।