জাতীয়

যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামি ডিবি হেফাজতে মৃত, তদন্ত কমিটি গঠন

ঢাকা: রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার ঘটনায় আটক মো. মোক্তার হোসেন (৪০) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে মারা গেছেন। ডিএমপি আজ শুক্রবার (২১ নভেম্বর) মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এবং ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের কথা জানিয়েছে।

যুবদল নেতা কিবরিয়াকে গত সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরে গুলি করে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় কিবরিয়ার স্ত্রীর করা মামলার সূত্রে ডিবি গতকাল বৃহস্পতিবার শরীয়তপুর থেকে ঘটনার সঙ্গে জড়িত নজরুল, মাসুম ও জামানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ডিবি পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালিয়ে মোক্তারকে আটক করে। ডিএমপি জানিয়েছে, এ সময় উত্তেজিত জনতা মোক্তারকে মারধর করেন।

ডিএমপি বিজ্ঞপ্তিতে জানায়, মোক্তারকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তিনি অসুস্থবোধ করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে খাবার খেতে ডাকার পর সাড়াশব্দ না পাওয়ায় দ্রুত তাঁকে আবার ঢামেক হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related News

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২,৩৮৫ মামলা নিষ্পত্তি

সরকারি খরচায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩৮৫টি এবং ৬৪ জেলায় ২ লাখ ৪০ হাজার ৪৭৫টি মামলা নিষ্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

সাজার বদলে প্রবেশন: চট্টগ্রামে স্বাভাবিক জীবনে ফিরলেন ১৫৫১ অপরাধী

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সাজার বদলে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১,৫৫১ জন লঘু অপরাধী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

Search