রাজনীতি

বিমানবন্দরে হাঙ্গামা ও লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে ভোলবদল ও বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত এই রাজনীতিবিদ গত শুক্রবার গ্রেপ্তার হন।

গত ১ অক্টোবর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে প্রকাশ্যে “আমি কিন্তু পিটাবো ধইরা” ও “ঘাড় ধরে বের করে দিবো” বলে হুমকি দেন আখতারুজ্জামান। জামায়াতের নেতাদের সঙ্গে একটি প্রতিনিধিদল বিদেশ সফর শেষে ফেরার দিন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সেবা বাড়ানোর নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক জীবন বরাবরই নানা নাটকীয়তা ও বৈপরীত্যে ভরপুর। বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে মোট পাঁচবার বিএনপি থেকে বহিষ্কৃত হন। এর মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দল থেকে পঞ্চমবারের মতো বহিষ্কৃত হওয়ার পর আর বিএনপিতে ফেরা হয়নি তাঁর।

বিতর্কিত নানা মন্তব্যের জেরে অতীতে বিভিন্ন টেলিভিশন টক শোতে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। গত বছর ২০২৪ সালের নির্বাচনের আগে জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার দল’ ও ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এমনকি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তাঁর বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য নিয়েও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল। শেষ পর্যন্ত বিমানবন্দরের বিশৃঙ্খলা ও লাঞ্ছনার ঘটনায় আইনগত ব্যবস্থার মুখোমুখি হলেন এই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।

Related News

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।

মেজর (অব.) আখতারুজ্জামানকে অপমানিত করার হীন পদক্ষেপ নেওয়া হয়েছে: শফিকুর রহমান

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেপ্তার সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে সাফাই গেয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। জাতীয় সংবাদ।

সংসদ সদস্য পদ হারানো ও টিকে থাকার বিধান

সংসদ সদস্যদের পদত্যাগ, কারাবাস, সংবিধানের ৬৭ ও ৭০ অনুচ্ছেদ এবং অতীতে এমপি পদ শূন্য হওয়া বা বহিষ্কৃত হয়েও বহাল থাকার আলোচিত ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন।

আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য: এমপি শাহাদাত সেলিম

আইনজীবীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করায় লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

শেখ হাসিনাকে নিয়ে ফজলুর রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য

অতীত আওয়ামী লীগ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি উপদেষ্টা ফজলুর রহমান। শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দিলেন বক্তব্য।

Search