অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর
প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।
ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে অবস্থান নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, সাধারণ যাত্রীদের পক্ষে কথা বলায় আখতারুজ্জামানকে জনসমক্ষে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে শফিকুর রহমান লেখেন, “আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীসাধারণের চরম দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রীসাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।”
তাঁর এই প্রতিবাদকে আমলে নিয়ে বিমানবন্দরের সেবা খাতের দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে উল্টো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শফিকুর রহমান আরও লেখেন, “জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।”
উল্লেখ্য, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকট এবং অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও হুমকির অভিযোগে বিমানবন্দর থানায় মামলা হয়। গত শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং শনিবার আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আখতারুজ্জামান পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত হন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ডিসেম্বরে জামায়াতে ইসলামীতে যোগ দেন। তাঁর এই গ্রেপ্তার ও রিমান্ডের পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।
ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।
রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকির অভিযোগে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। জাতীয় সংবাদ।
সংসদ সদস্যদের পদত্যাগ, কারাবাস, সংবিধানের ৬৭ ও ৭০ অনুচ্ছেদ এবং অতীতে এমপি পদ শূন্য হওয়া বা বহিষ্কৃত হয়েও বহাল থাকার আলোচিত ঘটনা নিয়ে বিশেষ প্রতিবেদন।
আইনজীবীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করায় লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
অতীত আওয়ামী লীগ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি উপদেষ্টা ফজলুর রহমান। শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দিলেন বক্তব্য।
