ভোটার হতে আঙুলের ছাপ ও ছবি দিলেন : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে গিয়ে এনআইডি নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তিনি আইডি কার্ড পাবেন।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
ম্পত্তি হস্তান্তরের নতুন সংশোধিত আইনে দাতার আজীবন ভোগাধিকার নিশ্চিত করা হয়েছে। বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সুরক্ষার এই আইন নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচন কমিশনে গিয়ে এনআইডি নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তিনি আইডি কার্ড পাবেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার। দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন। ঘাতক ফয়সাল ভারতে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত ৮ বার হাতবদল হওয়া মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করেছে সিটিটিসি। বিস্তারিত জানুন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার রাতেই ঝালকাঠির নলছিটিতে তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘নিষিদ্ধ বাহিনীর’ কাজ বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। নোয়াখালীর সমাবেশে তিনি হাদির সুস্থতা কামনা করেন এবং বলেন, রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে জন্মেছেন তারা, খুন করে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না।
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, হাদিকে মেরে ফেলতে এবং উত্তেজনা সৃষ্টি করতে একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে কাজ করেছে।
আজ জুমার পর রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে চলন্ত রিকশায় গুলি করেছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেওয়া এই নেতার ওপর হামলার কারণ উদঘাটনে পুলিশ ও সিআইডি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।