জাতীয়

সিঙ্গাপুরে জীবনযুদ্ধে হার মানলেন ওসমান হাদি

ঢাকা: এক সপ্তাহের প্রাণান্তকর লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর গত কয়েকদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনে জুমার নামাজের পর প্রকাশ্যে দিবালোকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার দুপুর ২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানানোর পর থেকেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির ওপর হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফয়সাল ও তাঁর সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইতিমধ্যে ভারতে আত্মগোপন করেছেন।

হানি হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। এর মধ্যে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সামিয়া ও শ্যালক সিপু ছাড়াও মানব পাচারকারী ও ফয়সালের ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মাধ্যমে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর লড়ার প্রস্তুতি ছিল। তাঁর এই মৃত্যুতে দেশের তরুণ প্রজন্মের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Related News

পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো সমঝোতা ছাড়াই একটি অবৈধ আদেশের…

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান: জিয়াউদ্দিন হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি উল্লেখ করেন,…

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে…

মোজাফফরই জিয়াউর রহমানকে গুলি করেন, আত্মগোপনে ছিলেন ভারতে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার…

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণ করার কোনো সুযোগ থাকবে না এবং দেশে আসামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার…

জুলাই হত্যাকাণ্ডের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে যা জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি…

৪৫ বছর পর জিয়া হত্যার আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস…

Search