সারাদেশ

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

ঝালকাঠি, নলছিটি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার রাতে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওই রাতে বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

ঘটনার বিবরণ: প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজে যাওয়ার সময় বাড়ির পেছনে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার সকালে বাড়ির সামনে গামছায় মোড়ানো টাকা পড়ে থাকতে দেখেন। পরে দেখা যায়, একটি ঘরের আলমারি ভেঙে চোরেরা নগদ টাকা নিয়ে গেছে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। বাড়ির মূল দরজা আটকানো ছিল এবং পার্শ্বকক্ষের একটি জানালা খোলা পাওয়া গেছে। প্রধান কক্ষ এখনো তালাবদ্ধ থাকায় কী কী খোয়া গেছে, তা পরিবারের সদস্যরা এলে নিশ্চিত হওয়া যাবে।

শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

Related News

শরীয়তপুরের আবাসিক হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা –সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

Search