ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।
বিনোদন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি ক্রমবর্ধমান হয়রানি এবং অশ্লীল মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, বাস্তবজীবন ও অনলাইনের হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই এবং অনলাইন অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।
হুমা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে প্রায়ই অশালীন মন্তব্য ও অনুরোধের মুখে পড়তে হয়। অভিনেত্রীর ভাষায়,
“অনলাইনে অনেকেই বলে—বিকিনিতে ছবি দাও। এগুলো নোংরা এবং দুঃখজনক।”
রাস্তার হয়রানির মতোই শাস্তি চাই: হুমা কুরেশি মনে করেন, অনলাইনে অশ্লীল ছবি পাঠানো বা অশালীন মন্তব্য করাকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন,
“যদি কেউ আমাকে অশ্লীল বার্তা পাঠায় বা পোস্টে বাজে মন্তব্য করে, তবে সেই অপরাধের শাস্তি রাস্তার হয়রানির মতোই হওয়া উচিত। কোনো পার্থক্য হওয়া উচিত নয়।”
অভিনেত্রী আরও যোগ করেন, “পুরুষদের উচিত নারীর পোশাক, মেকআপ, জীবনধারা কিংবা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা।”
২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে আলোচনায় আসেন হুমা কুরেশি। ‘মহারানি’ ও ‘জলি এলএলবি’ সিরিজের মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন তিনি। সামনে তাঁকে যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে।
তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’–এ তাঁর উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। এ প্রসঙ্গে হুমা জানান, অনেক সময় তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোই বাদ যায়, যদিও এসব বিষয়ে তাঁর কোনো নিয়ন্ত্রণ থাকে না।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।
মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি ও দিলারা জামানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও গুজবের বাড়বাড়ন্ত নিয়ে বিশেষ প্রতিবেদন।
সালমান শাহর মৃত্যুর আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে শাবনূরের সঙ্গে ডাবিং ও স্ত্রী সামিরার সঙ্গে মনমালিন্য নিয়ে অজানা সব তথ্য।
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর।
কক্সবাজারে অবকাশযাপনের সুন্দর কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।
স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।
