দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
ঢাকা: ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য এবং জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সুরভী ও তাঁর সংঘবদ্ধ চক্রটি জুলাই-আগস্ট আন্দোলনের সময়কার হত্যা মামলায় নিরীহ মানুষকে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে মামলার আসামি করার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করেন সুরভী, যার পর থেকেই পুলিশ তদন্তে নামে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রের মূল অস্ত্র ছিল ‘মামলা আতঙ্ক’।
গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখানো।
পুলিশি হয়রানি থেকে বাঁচানো এবং মামলার তালিকা থেকে নাম বাদ বা ‘মীমাংসা’ করে দেওয়ার প্রতিশ্রুতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে তোলা এবং পরবর্তীতে তাঁদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অর্থ দাবি।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ভিডিও ও লাইভ সম্প্রচারের মাধ্যমে তিনি ‘জুলাইযোদ্ধা’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিযোগ রয়েছে, এই ভাইরাল তকমা ব্যবহার করেই তিনি একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলেছিলেন।
পুলিশ জানিয়েছে, সুরভীকে জিজ্ঞাসাবাদ করে তাঁর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।
সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।
