বিশ্ব

তুষারঝড়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র, ২ হাজার ফ্লাইট বাতিল

তীব্র তুষারপাতে বাতিল যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

তীব্র শীতকালীন ঝড় ও রেকর্ড তুষারপাতে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। গত শনিবার (২৭ ডিসেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো দুর্ভোগে পড়েছেন দেশটির লাখ লাখ মানুষ। নিউ ইয়র্কের পর এবার প্রতিবেশী রাজ্য নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ ৪.৩ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। লং আইল্যান্ড ও কানেকটিকাটে তুষারপাতের পরিমাণ ছিল ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত।

প্রবল তুষারপাতের কারণে আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গত দুই দিনে ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ক্রিসমাসের ছুটিতে ভ্রমণে বের হওয়া মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এছাড়া পিচ্ছিল রাস্তা ও রেললাইনে বরফ জমে থাকায় সড়ক ও রেলপথের যোগাযোগে স্থবিরতা নেমে এসেছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার ও সোমবারও মিডওয়েস্ট ও গ্রেট লেক অঞ্চলে আরও তুষারপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ বর্তমানে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search