বিশ্ব

তাইওয়ান উপকূলে চীনের রকেট হামলা; রণপ্রস্তুতিতে দুই দেশ

এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, একটি উভচর যুদ্ধজাহাজের হেলিকপ্টারগুলো তাইওয়ানের দক্ষিণ-পূর্বের জলসীমায় সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। ভিডিওটি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড প্রকাশ করেছে। ২৯ ডিসেম্বর ২০২৫। ছবি: রয়টার্স

তাইওয়ানকে অবরুদ্ধ করার লক্ষ্যে এ যাবৎকালের সবচেয়ে বিস্তৃত সামরিক মহড়ার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দ্বীপটির উত্তর ও দক্ষিণ উপকূল লক্ষ্য করে রকেট ছুড়েছে চীন। মার্কিন অস্ত্র বিক্রির প্রতিবাদে শুরু হওয়া ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়ায় চীন তাদের নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু বিমান এবং ডেস্ট্রয়ার মোতায়েন করেছে।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, লাইভ-ফায়ারিং অনুশীলনের মাধ্যমে সমুদ্র ও আকাশসীমার পাঁচটি কৌশলগত স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনের রকেটের ধ্বংসাবশেষ দ্বীপটির ২৪ নটিক্যাল মাইল সীমানার ভেতরে এসে পড়েছে। এদিকে বেইজিং জানিয়েছে, তারা দ্বীপটির চারপাশে প্রতীকী সাবমেরিনবিধ্বংসী হামলাও চালিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তাঁর দেশ পরিস্থিতি উত্তেজিত করতে চায় না, তবে সশস্ত্র বাহিনী দ্বীপ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জবাব দিতেই চীন তাদের উন্নত পিসিএইচ-১৯১ রকেট লঞ্চার ব্যবহার করে এই শক্তি প্রদর্শন করছে।

Related News

তুরস্কে কপ-৩১ জলবায়ু আলোচনা: জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে তীব্র মতভেদ

খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ ও ১২০ বিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় তুরস্কে কপ-৩১ জলবায়ু সম্মেলনে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। সময়সীমা পেরিয়েও সমঝোতার চেষ্টা চলছে।

ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে কমেছে রাফাল যুদ্ধবিমান, বাড়ছে জল্পনা

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমান ৩৫ থেকে কমে ৩২টি দেখানো হয়েছে। মোট ৩৬টি রাফালের মধ্যে বাকি চারটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও অপরাধীদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

Search