বিশ্ব

নিউ জার্সিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ২ পাইলট নিহত

পুলিশ বলেছে, মাটিতে বিধ্বস্ত হওয়ার পর একটি হেলিকপ্টারে আগুন ধরে গিয়েছিল। ছবি: হাইপ এভিয়েশন নামের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হ্যামন্টন শহরে মাঝ আকাশে দুই হালকা হেলিকপ্টারের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। গত রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে (জিএমটি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৬৫ বছর বয়সী কেনেথ এল কির্শ এবং ৭১ বছর বয়সী মাইকেল গ্রিনবার্গ। হেলিকপ্টার দুটিতে পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না বলে নিশ্চিত করেছে মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আটলান্টিক সিটি এক্সপ্রেসওয়ের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, এনস্টর্ম ২৮০সি এবং এনস্টর্ম এফ–২৮এ মডেলের দুটি হালকা হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। ঘটনার কারণ জানতে কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু হয়েছে।

Related News

গাজায় অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে: হামাস

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও গণহত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, শিশুসহ নিহত ৭

ইয়েমেনের আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা। হামলায় শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমেছে। ইরানের নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ায় তেহরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর অভিযোগ, ধর্মঘটে কর্মীরা

হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট করেছেন আইফেল টাওয়ারের কর্মীরা। এক দিন বন্ধ ছিল ঐতিহাসিক স্থাপনাটি।

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা ও হরমুজ প্রণালীতে সরবরাহ ঝুঁকিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ৯৭.৩৪ ও WTI ৯২.৬৩ ডলারে।

৬জি প্রযুক্তির আন্তর্জাতিক জোটে ভারতের যোগদান

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ২৫ দেশের ৬জি প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা, উদ্ভাবন ও বৈশ্বিক মান নির্ধারণে ভূমিকা রাখবে নয়াদিল্লি।

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

Search