বিশ্ব

সৌদি আরবে ৭৮ লাখ আউন্স স্বর্ণের নতুন মজুত আবিষ্কার

আন্তর্জাতিক : সৌদি আরবে বিশাল স্বর্ণের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা’আদেন। চারটি আলাদা এলাকায় চালানো খনন কার্যক্রমে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণসম্পদ পাওয়া গেছে। এর মধ্যে মানসুরাহ–মাসারাহ এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাওয়ান প্রকল্প থেকে সবচেয়ে বেশি স্বর্ণের সন্ধান মিলেছে।

মা’আদেনের প্রধান নির্বাহী বব উইল্ট জানিয়েছেন, এই আবিষ্কার বিশ্বমানের স্বর্ণ উৎপাদক হিসেবে সৌদি আরবের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বর্তমান তথ্য অনুযায়ী, মানসুরাহ–মাসারাহ প্রকল্পে স্বর্ণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ আউন্সে। কোম্পানিটি ২০২৬ সাল পর্যন্ত তাদের অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। স্বর্ণের পাশাপাশি তামা ও নিকেলের মতো মূল্যবান ধাতুর সন্ধানেও বড় বিনিয়োগ অব্যাহত রেখেছে দেশটি, যা দেশটির খনিজ শিল্পে বৈচিত্র্য আনবে বলে আশা করা হচ্ছে।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search