বিশ্ব

মাদুরো আটকের নেপথ্যে গোপন আঁতাত, আলোচনায় কাবেলো

আন্তর্জাতিক প্রতিবেদক : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর রহস্যময় ভূমিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযানের আগে থেকেই মার্কিন প্রশাসনের সঙ্গে গোপন যোগাযোগ রাখছিলেন কাবেলো। মাদুরোর গতিবিধি সংক্রান্ত তথ্য তাঁরই ঘনিষ্ঠ কোনো ব্যক্তি সিআইএ-কে সরবরাহ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

মাদুরোর সঙ্গে একই মাদক মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও কাবেলোকে আটক না করায় মার্কিন রাজনীতিতেও প্রশ্ন উঠেছে। সামরিক ও গোয়েন্দা বিভাগের ওপর ব্যাপক প্রভাব থাকায় ভেনেজুয়েলার বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র কাবেলোকে ব্যবহার করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, মাদুরো অপসারণের পর কাবেলো প্রকাশ্যে নতুন প্রশাসনের প্রতি আনুগত্য দেখালেও পর্দার আড়ালে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর মধ্যস্থতা অব্যাহত রয়েছে। রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং নিরাপত্তা কড়াকড়ি শিথিল হওয়াকে এই গোপন সমঝোতারই ফল হিসেবে দেখা হচ্ছে।

Related News

তুরস্কে কপ-৩১ জলবায়ু আলোচনা: জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে তীব্র মতভেদ

খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ ও ১২০ বিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় তুরস্কে কপ-৩১ জলবায়ু সম্মেলনে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। সময়সীমা পেরিয়েও সমঝোতার চেষ্টা চলছে।

ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে কমেছে রাফাল যুদ্ধবিমান, বাড়ছে জল্পনা

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমান ৩৫ থেকে কমে ৩২টি দেখানো হয়েছে। মোট ৩৬টি রাফালের মধ্যে বাকি চারটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও অপরাধীদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

Search