হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
দামেস্ক: দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এসডিএফ-এর সঙ্গে একীভূতকরণ চুক্তি সই করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গত রোববার ঘোষিত এই চুক্তির ফলে দেইর এজোর, রাক্কা ও হাসাকা প্রদেশ দামেস্কের সরাসরি প্রশাসনিক অধীনে চলে আসছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পূর্ব দিকের অঞ্চলগুলো থেকে এসডিএফ যোদ্ধাদের প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলের সমস্ত তেল-গ্যাস ক্ষেত্র ও সীমান্ত পারাপারের নিয়ন্ত্রণ নেবে সিরীয় সেনাবাহিনী। সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে, এসডিএফ-এর বেসামরিক প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং বর্তমান কর্মচারীরা নিজ পদে বহাল থাকবেন। কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই মার্কিন সমর্থিত এসডিএফ-এর নিয়ন্ত্রিত এলাকাগুলো সরকারি শাসনে ফিরে আসাকে সিরিয়ার অখণ্ডতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
