কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সিরাজগঞ্জ: কয়েকদিন আগেও সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য ছিল উপচে পড়া ভিড় এবং হট্টগোল। লাইসেন্সবিহীন যানবাহনের আধিক্য আর অনিয়ন্ত্রিত সরবরাহের কারণে পাম্পগুলোতে প্রায়ই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো। তবে বর্তমানে জেলা প্রশাসনের কঠোর নজরদারি ও ‘নো ফুয়েল কার্ড, নো অয়েল’ নীতি চালুর ফলে সেই অস্থিরতা পুরোপুরি কেটে গিয়ে ফিরে এসেছে স্বস্তি।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাইয়ের পর দেওয়া হচ্ছে বিশেষ ‘ফুয়েল কার্ড’। কার্ডধারীরা এখন নির্ঝঞ্ঝাটে জেলার নির্ধারিত পাম্পগুলো থেকে তেল সংগ্রহ করছেন। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা বা ধাক্কাধাক্কি করার দিন শেষ হওয়ায় গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছেন। পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
পেট্রোল পাম্প মালিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে পাম্পগুলোতে এখন একটি সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। তবে তারা বর্তমানে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়া একটি চলমান কার্যক্রম। যতক্ষণ না পর্যন্ত জেলার প্রতিটি বৈধ যানবাহনকে এই ফুয়েল কার্ডের আওতায় আনা যাচ্ছে, ততক্ষণ কার্ড প্রক্রিয়াকরণ ও যাচাই-বাছাইয়ের কাজ নিরবচ্ছিন্নভাবে চলবে।
সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা বর্তমানে পুরোপুরি সচল রয়েছে। এই ডিপোর মাধ্যমে উত্তরবঙ্গের ১৬টি জেলা ও ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় তেল সরবরাহ অব্যাহত আছে, যা এই অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। সাংবাদিক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সরকার নির্ধারিত বিধি মোতাবেক জ্বালানি সরবরাহ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
