সারাদেশ

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা ২০২৬ শুরু

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা | ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্মীয় মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে ২০২৬ সালের ‘আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা’। রোববার (১২ এপ্রিল) রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নৌবাহিনীর সহকারী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান, এনইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। উদ্বোধনী বক্তব্যে তিনি সামরিক জীবনে শৃঙ্খলার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচিত ৩৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা আযান ও ক্বিরাতের মাধ্যমে তাদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখবেন। অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

উদ্বোধনী দিনে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। ওই দিনই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আন্তঃবাহিনী এই আয়োজনের মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Related News

সাইবার সুরক্ষা আইন ২০২৬: মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করছে সরকার

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বড় ঘোষণা। এআই-এর অপব্যবহার ও গুজব রুখতে সাইবার সুরক্ষা আইন সংশোধন, অনলাইন জুয়া ও মাদক আইনের আমূল পরিবর্তনের খসড়া অনুমোদন। বিশেষ সম্পাদকীয়।

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত: ডেঙ্গু রোধে বর্ষার আগেই সচেতনতার ডাক

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ ও ডেঙ্গু বিস্তার রোধে সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিআইজি ও বিসিসি প্রশাসক।

বরিশাল মেট্রোপলিটন রেশন স্টোরে কর্মরত কনস্টেবল ইয়াবা সহ আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স রেশন স্টোরের কনস্টেবল তনহাদ আহমেদ নীরবকে ইয়াবাসহ গ্রেফতার করেছে স্টিমার ঘাট ফাঁড়ি পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

বরিশাল আদালতে ১৫ দিনের ভোকেশনাল ছুটি শুরু, বন্ধ ৪৭ কোর্টের কার্যক্রম

বরিশালসহ সারা দেশে দেওয়ানি আদালতে শুরু হলো ১৫ দিনের নতুন ভোকেশনাল ছুটি। নতুন নিয়মে জুন ও ডিসেম্বরে দুবার মিলবে এই ছুটি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

ঈদের ছুটি শেষে বাস ও লঞ্চে উপচে পড়া ভিড়, বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ও কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে বরিশালের বাস টার্মিনাল ও লঞ্চঘাটে। প্রশাসনের নজরদারির অভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

সরকার পতনের পর তাদের নেতৃত্ব ২০২৪ সালের ২৭ আগস্ট নিজেদের সম্পদ বিবরনি জমা দেয়ার বিরুদ্ধে সচিবালয়ে বিক্ষোভের মাধ্যমে কর্মকর্তাদের চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের আধিপত্যের জানান দেন। এর পরে নির্বাচন না দিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আধিপত্য বিস্তার করা রমজান কমিটি সিনিয়র সহসভাপতি থেকে আওয়ামী লীগ সরকারের সুবিধা ভুগি চক্রের সদস্য নিজের এলাকা ব্রাহ্মণবাড়িয়ার মাইকেল মহিউদ্দিনকে সামনে নিয়ে আসেন।

ফিলিপনগরে দরবার শরিফে হামলা: ফেসবুক প্রোপাগান্ডায় শনাক্ত ১৮ জন

কুষ্টিয়ার ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা ও ভাঙচুর। ফেসবুকের ৭টি আইডির মাধ্যমে ভিডিও ছড়িয়ে এই হামলা চালানো হয়। বিস্তারিত পড়ুন।

ফুয়েল কার্ডে সিরাজগঞ্জের তেল পাম্পে ভোগান্তির অবসান

সিরাজগঞ্জে জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন চালু করেছে ‘নো ফুয়েল কার্ড, নো অয়েল’ নীতি। এতে ভোগান্তি কমে স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে।

Search