সারাদেশ

বরিশালে মে মাসে ৪৫৮টি অপরাধ: মেট্রোপলিটন এলাকায় বেড়েছে ধর্ষণ

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশাল জেলায় অপরাধের গ্রাফ ও জননিরাপত্তা নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, মে মাসে জেলায় মোট ৪৫৮টি অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৯১টি এবং জেলা পুলিশের আওতাধীন এলাকায় ২৬৭টি অপরাধ নথিভুক্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

সভার তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন এলাকায় এপ্রিল মাসের তুলনায় মে মাসে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

মেট্রোপলিটন এলাকায় মে মাসে ১৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ৫টি।

জেলায় ধর্ষণের ঘটনা মে মাসে কিছুটা কমেছে। মে মাসে জেলায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এপ্রিল মাসে ছিল ১১টি।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহর ও গ্রামীণ এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

মাদক নিয়ন্ত্রণের ওপর জোর দাবি জানিয়ে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, যুব সমাজের পাশাপাশি স্কুলের সাধারণ ছাত্ররাও বর্তমানে মাদক সেবনে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত ভয়ানক। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।

যুব সমাজের পাশাপাশি স্কুলের সাধারণ ছাত্ররাও বর্তমানে মাদক সেবনে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত ভয়ানক। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।

সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন জেলা প্রশাসক। তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের উদ্দেশে নির্দেশ প্রদান করেন যেন বরিশালের প্রতিটি মসজিদে জুমার খুতবা ও অন্যান্য সময়ে মাদকের কুফল এবং অপরাধ দমনে সচেতনতামূলক বয়ান নিশ্চিত করা হয়।

Related News

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা বাচ্চু এমপি

লোহাগড়ার রঘুনাথপুরে নিহত ইসলাম শেখের পরিবারের খোঁজ নিলেন নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু। আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ।

মাহবুবউল আলম হানিফসহ চারজনের সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের

জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। জাতীয় ও আইনি সংবাদ।

দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন

দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের সব মার্কেট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বাণিজ্য সংবাদ।

নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডারে অনিয়ম দেশজুড়ে অভিযানে ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজার স্থিতিশীল রাখতে দেশজুড়ে ৩০ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের দায়ে ১০২টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। বাণিজ্য সংবাদ।

দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

রংপুর, সিলেটসহ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া সংবাদ।

ব্যাটারির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। জাতীয় সংবাদ।

আজ রাজশাহীর বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে গাছের ডালপালা কাটার জন্য আজ সোমবার রাজশাহীর বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জানিয়েছে নেসকো। জাতীয় সংবাদ।

দিয়াবাড়ি ঘাট থেকে পলাতক আসামি রিয়াদ হাসান সুমিতকে গ্রেফতার করেছে সিটিটিসি

ঢাকার দিয়াবাড়ি ঘাট এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি রিয়াদ হাসান সুমিতকে গ্রেফতার করেছে সিটিটিসির আভিযানিক দল। অপরাধ সংবাদ।

Search