সারাদেশ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

ছবি : নিজস্ব প্রতিনিধি

মোঃ হারুন অর রশীদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বর ২০২৬ লালমনিরহাট সফরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো জেলা। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানো এবং জেলার দীর্ঘদিনের উন্নয়ন দাবি ও প্রত্যাশা তুলে ধরতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে ‘আলোকিত লালমনিরহাট’। জেলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

১৫ নভেম্বর (রবিবার) সকালে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মিশন মোড় হয়ে কুলাঘাট ও বড়বাড়ী এলাকা প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাইকেলপ্রেমী, স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে মমিনুল হক, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এ সময় জেলার উন্নয়ন ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন স্থানীয় সাংবাদিক ও বিশিষ্টজনেরা।

সাংবাদিক আহমেদুর রহমান মুকুল বলেন, আলোকিত লালমনিরহাটের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের আয়োজন জেলার মানুষকে একত্রিত করার পাশাপাশি লালমনিরহাটের সম্ভাবনা ও প্রত্যাশাগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, লালমনিরহাটের চার লেন সড়ক নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সাংবাদিক বিপুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী আমাদের অহংকার, আমাদের গৌরব ও চেতনার প্রতীক। তাঁর আগমনকে ঘিরে লালমনিরহাটবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা প্রত্যাশা করি, তাঁর সফরের মধ্য দিয়ে এ জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন লালমনিরহাটের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলে আমরা আশা করি। তাঁর কাছে আমাদের প্রত্যাশা, জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বুড়িমারী স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি চার লেন সড়ক বাস্তবায়নের মাধ্যমে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।’

সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশের সাংবাদিক হাসান আজিজ বলেন, ‘লালমনিরহাট জেলায় চার লেন সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। বিশেষ করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। সড়কটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ও জনদুর্ভোগের ঘটনা ঘটছে। তাই নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে চার লেন সড়ক নির্মাণ জরুরি। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছি।’

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আবু সাঈদ মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা চাই, জেলার সর্বস্তরের মানুষকে উন্নয়নের স্বার্থে এক কাতারে নিয়ে আসতে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা এবং জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর সফরে যেসব কর্মসূচি ঘিরে প্রত্যাশা

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের মহেন্দ্রনগর মন্ডলেরহাট এলাকায় মডেল খাল খননকাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে। পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মতবিনিময় সভায় অংশগ্রহণের কর্মসূচিও রয়েছে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে লালমনিরহাটের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চার লেন সড়ক নির্মাণ, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার কার্যকর ভূমিকা রাখবে।

সব মিলিয়ে ‘আলোকিত লালমনিরহাট’এর এ সাইকেল র‍্যালি শুধু একটি আনন্দ আয়োজন নয় বরং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটবাসীর ঐক্য, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের প্রত্যাশার সম্মিলিত বহিঃপ্রকাশ। জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনদাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশায় এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে স্থানীয় মানুষের মধ্যে।

Related News

বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী হুমায়ুন

আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্ক সামগ্রিক অংশীদারত্বের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আন্তর্জাতিক বাজারে সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপির ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

Search