সারাদেশ

লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড, জব্দকৃত সার কৃষকদের মাঝে সার বিতরণ

ছবি : নিজস্ব প্রতিনিধি

​লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
​লালমনিরহাটে সরকারি ভর্তুকিযুক্ত সার অবৈধভাবে অন্যত্রে পাচার করার চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক কীটনাশক ও সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, ভোরের আলো ফোটার পর পরেই পাচারের উদ্দেশ্যে তিনটি ইজিবাইকে বোঝাই করে ৪৫ বস্তা ডিএপি সার অন্যত্রে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করেন এবং পুলিশে খবর দেন।

​খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তিন ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস সংবাদিকদের জানান, স্থানীয়দের সতর্কতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দকৃত সার পরবর্তীতে হারাটি ইউনিয়নের স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

​প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

 

Related News

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সীর গণসংযোগ, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানাতে এবং চার লেন সড়ক ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছে ‘আলোকিত লালমনিরহাট’।

মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবলের মেগা ফাইনাল: চ্যাম্পিয়ন মোল্লা ইমন একাদশ

চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লা ইমন ফুটবল একাদশ।

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাটের আদিতমারীতে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই প্রকৃত ভালো মানুষ। বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

Search